Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাগ্যের চাকা ঘোরাতে চান? দেওয়ালের ঠিক জায়গায় ঘড়ি রাখলেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্যই শুরু হয়েছে নতুন বছর। বছরের এই শুরুর সময়েই আমাদের মধ্যে অনেকেরই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, কেমন যাবে নতুন বছর। এই বছরেই কি ঘুরবে ভাগ্যের চাকা? ঠিক কি করলে প্রসন্ন হবেন ভাগ্যদেবী? কোন কাজগুলিই বা এড়িয়ে চলতে হবে, এই সব প্রশ্নই আমাদের মাথায় ঘোরাফেরা করে অনেক সময়। আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাসী। কোন কোন জিনিস বাড়িতে রাখা শুভ, কোন জিনিস বাড়িতে ডেকে আনতে পারে অম্নগ্লের ছায়া এই নিয়েও বিস্তর রিসার্চ করেন। তাঁদের জন্যই আজকের এই প্রতিবেদন। 

বাস্তুশাস্ত্র মানুন আর না মানুন, শাস্ত্র মেনে শুভ জিনিস ঘরে রাখার পক্ষপাতি হন বা না হন এমন একটা জিনিস আমার, আপনার সকলের বাড়িতেই বিদ্যমান যা ঠিক জায়গায় রাখা খুবই দরকার। সেটা হল দেওয়াল ঘড়ি। বাস্তুশাস্ত্রে ঘড়ির অবস্থান ও তার আকার আকৃতিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। ঘরের কোথায় ঘড়ি রাখবেন? কোথায় ঘড়ি রাখা বাস্তুর জন্য মোটেই শুভ নয় জানেন? আসুন জেনে নিই দেওয়াল ঘড়ির খুঁটিনাটি।

ঘড়ি কোথায় রাখবেন না: ঘড়ি কখনই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। ফেং শুই এবং বাস্তু মতে, দক্ষিণ দিক অশুভ বলে মনে করা হয়। এই দিকে নেতিবাচক শক্তি থাকে।  আর তাই ঘরের দক্ষিণ দিকে বা দক্ষিন দেওয়ালে ঘড়ি রাখা একেবারেই ঠিক নয়। দক্ষিন দিক ছাড়াও ঘড়ি কখনই সদর দরজার মুখোমুখি রাখা ঠিক নয়। দরজার উপরের দেওয়ালেও ঘড়ি না রাখাই ভালো। তবে শুধু শাস্ত্র নয়, দরজার নীচে ঘড়ি না রাখার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও রয়েছে। মনে করা হয় কোনও ব্যক্তি যখন দরজা দিয়ে ঢোকেন বা বের হন তখন তাঁর মাথার ওপর ঘড়ি থাকলে তাঁর শরীরে শক্তি প্রভাবিত হয়। এতে যে কোনও ব্যক্তির উত্তেজনা বেড়ে যেতে পারে। ঠিক এই একই কারণে বিছানায় বা বালিশের নীচে ঘড়ি রাখা ঠিক নয়।

ঘড়ি কোথায় রাখবেন: দেয়ালে ঘড়ি রাখার জন্য উত্তর, পূর্ব ও পশ্চিম দিক শুভ বলে মনে করা হয়। কারণ এই দিকগুলি ইতিবাচক শক্তি প্রদান করে। ড্রয়িং রুম বা বেডরুমে ঘড়িটি সর্বদা এমনভাবে রাখেন যাতে আপনি ঘরে প্রবেশ করলেই ঘড়িটি দেখতে পান। এছাড়াও ঘড়িতে ধুলো এবং ময়লা জমতে দেবেন না। বাস্তু মতে ঘড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে ততই আপনার সময় ভালো যাবে। এছাড়াও বাড়ির ড্রয়িংরুমে একটি পেন্ডুলাম ঘড়ি রাখা খুব শুভ বলে মনে করা হয়। এটিও ইতিবাচক শক্তি বৃদ্ধির দিকে পরিচালিত করে। পাশাপাশি ঘড়ির আকারের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা উচিত। বাস্তুমতে ঘড়ি হতে হবে বৃত্তাকার, আয়তক্ষেত্রাকার। এই ধরণের ঘড়িগুলিই শুভ প্রভাব নিয়ে আসে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00