Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশু যৌননিপীড়ন রুখতে ব্যর্থ প্রাক্তন পোপ বেনেডিক্ট, বলছে তদন্ত রিপোর্ট

সেসব কুকীর্তির কথা জেনেও চুপ করেছিলেন বেনেডিক্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বৃদ্ধ বয়সে প্রাক্তন পোপ বেনেডিক্টের গায়ে লাগল কলঙ্কের দাগ।

বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিনি তাঁর কর্মকালে মিউনিখের একটি ক্যাথলিক গির্জায় চার শিশুকে যৌননিপীড়নের হাত থেকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, তাদের মধ্যে দুজনকে তিনি গির্জার দৈনন্দিন কাজকর্মেও বহাল রেখেছিলেন। রিপোর্ট এও বলা হয়েছে, গির্জায় শিশুদের যৌন হেনস্থা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। বেনেডিক্ট সেসব কুকীর্তির কথা জেনেও চুপ করেছিলেন। সুতরাং, এটা বলা যেতেই পারে, ওই সব কীর্তিতে বেনেডিক্টের প্রচ্ছন্ন মদত ছিল। এই রিপোর্ট যে বেনেডিক্টের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। আর রিপোর্ট প্রকাশ হল যখন তিনি পৌঁছেছেন জীবনের অন্তিম লগ্নে। শিশু যৌন হেনস্থার ঘটনা ঘটনা প্রকাশ্যে আসায় গোটা বিশ্ব কার্যত দুলে উঠেছিল।

বিবিসির খবর অনুযায়ী, পিটার হ্যালেরম্যান নামে কুখ্যাত পাদ্রিকে এসেন থেকে মিউনিখের একটি গির্জায় বদলি করে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে উঠেছিল ১১ বছরের একট নাবালককে যৌন নিপীড়নের অভিযোগ। ১৯৮৬ সালে বেনেডিক্ট চলে যান ভ্যাটিক্যান। মধ্যবর্তী সময়ে পিটার হ্যালেরম্যানের বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বেনেডিক্টের বক্তব্য ছিল, চার্চের ভিতরে পাদ্রিদের এই কুকীর্তির কথা তিনি জানতেন না। কিন্তু তদন্ত রিপোর্ট বলছে, সব জেনেশুনেই তিনি হাত গুটিয়ে বসেছিলেন।

জানা গিয়েছে, এই পাদ্রিদের এই কীর্তি শুধু জার্মানিতেই সীমাবদ্ধ নেই। বিশ্বের একাধিক জায়গায় আকছাড় এই ধরনের ঘটনা ঘটে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00