Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার কারণে এবারেও সাগরদাঁড়িতে বসছে না মধুমেলা

তবে মধুমেলা না বসলেও এবছরই প্রথমবারের মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিকে নিয়ে স্থানীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, যশোর: প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণের কারণে এ বছরও সাগরদাঁড়িতে বসছে না মধুমেলা। পরিবর্তে আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকীতে কেশবপুরের সাগরদাঁড়িতে সীমিত পরিসরে একদিনের কর্মসূচি উদযাপিত হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। উল্লেখ্য, গত বছরও করোনা সংক্রমণের কারণে মধুমেলার আয়োজন করা যায়নি।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী। ছোটবেলাতেই পড়াশোনার জন্য কলকাতায় পাড়ি জমান মধুসূদন। খিদিরপুর স্কুলে দুই বছর পড়ার পর ১৮৩৩ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। বাংলা, ফরাসি ও সংস্কৃত ভাষায়ও শিক্ষা লাভ করেন। প্রতি বছর কবির জন্মদিন উপলক্ষে যশোরের সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের তীরে বসে মধুমেলা। হাজারও মানুষের পদচারণায় প্রাণের উচ্ছ্বাসে জমে ওঠে মেলা। গত কয়েক বছর ধরেই মধুমেলা সাধারণ মানুষের কাছে মিলন মেলায় পরিণত হয়েছে।

করোনার বেলাগাম সংক্রমণের মুখে দাঁড়িয়ে কীভাবে কবির ১৯৮ তম জন্মবার্ষিকী পালন করা হবে, তা নিয়ে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে ঠিক হয়, কবির জন্মদিন উপলক্ষে যে মধুমেলার আয়োজন করা হয়, তা এবার হবে না। পরিবর্তে আগামী ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে সাগরদাঁড়িতে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে মধুমেলা না বসলেও এবছরই প্রথমবারের মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিকে নিয়ে স্থানীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00