Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিভিপ্যাট ছাড়াই ইভিএমে হবে পুরভোট! ক্ষুব্ধ বিরোধীরা

সব বুথে ভিভিপ্যাট বসানো সম্ভব নয় কমিশনের পক্ষে। যদিও সূত্রে জানা গিয়েছে, ভিভিপ্যাট ছাড়া ভোট গ্রহণ এমন সম্ভাবনা সামনে আসতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। বামেরাও সেই পথে হাঁটতে পারে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোট ভিভিপ্যাটহীন ইভিএমে নেওয়া হলেও একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু সব বুথেই ভিভিপ্যাট সহ ইভিএম বসানো হয়েছিল ভোটগ্রহণের জন্য। তাই বিধানসভা নির্বাচনে কোনও ভোটার এমন কোনও অভিযোগ তোলেননি যে তিনি ভোট দিয়েছেন এক দলকে আর ভোট পেয়েছে অন্য কোনও দল। সাম্প্রতিক কালে কলকাতা পুরনিগমের নির্বাচনেও ভিভিপ্যাট সহ ইভিএম বসানো হয়েছিল ভোট গ্রহণের জন্য। কিন্তু আগামী ২৭ ফেব্রুয়ারি আজ্যের যে ১০৮টি পুরসভায় ভোট হতে চলেছে সেখানে কিন্তু ইভিএমের সঙ্গে থাকবে না ভিভিপ্যাট। কার্যত ভিভিপ্যাট ছাড়াই এই শতাধিক পুরসভায় ভোট গ্রহণের ব্যবস্থা করতে চলেছে আজ্য নির্বাচন কমিশন। সূত্রে তেমনটাই জানা গিয়েছে। আর এখানেই ক্ষোভ ছড়িয়েছে বিরোধী শিবিরে।

বিরোধীদের অভিযোগ, ভিভিপ্যাট না থাকলে ভোটাররা নিশ্চিত হবেন কীভাবে যাকে তিনি ভোট দিয়েছেন তা ঠিক জায়গাতে গিয়েই জমা হচ্ছে। সেক্ষেত্রে গোটা বিষয়টি নিয়ে একটা খটকা থেকেই যেতে পারে। ফলাফল ঘোষণার পরে সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে। যদিও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১০৮টি পুরসভায় সব বুথে ভিভিপ্যাট বসানোর মতো প্রয়োজনীয় সংখ্যক ভিভিপ্যাটই নেই কমিশনের হাতে। এমন কী নেই প্রয়োজনীয় সংখ্যক ইভিএমও। তাই ইভিএমের চাহিদা মেটাতে রাজ্য নির্বাচন কমিশন ১৫ হাজার ইভিএম চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে। সেই প্রস্তাবে সায় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। এই অবস্থায় সব বুথে ভিভিপ্যাট বসানো সম্ভব নয় কমিশনের পক্ষে। যদিও সূত্রে জানা গিয়েছে, ভিভিপ্যাট ছাড়া ভোট গ্রহণ এমন সম্ভাবনা সামনে আসতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। বামেরাও সেই পথে হাঁটতে পারে বলে জানা গিয়েছে। দুই দলই মামলা ঠুকে ভিভিপ্যাট সহ ইভিএমে ভোট করানোর দাবি করতে পারে। সেক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় আদৌ ভোট করানো যাবে কিনা তা নিয়ে খটকা থেকেই যাচ্ছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00