Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের ম্যাচের দিনগুলি

করোনার তৃতীয় ঢেউকে সামাল দিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে গোটা দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার তৃতীয় ঢেউকে সামাল দিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে গোটা দেশ। রাজনীতি, সিনেমা থেকে শুরু করে খেলা কোনও ক্ষেত্রই ছাড় পায়নি কোভিডের থাবার হাত থেকে। এমন অবস্থায় আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সিরিজের সবকটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সকে। 

সব ঠিকঠাক থাকলে ক্রিকেটের নন্দন কাননে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে ১৬, ১৮ এবং ২০ তারিখে হতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের ম্যাচগুলি। জানা গিয়েছে, দুই-একদিনের মধ্যেই এই বিষয়টি সরকারিভাবে ঘোষণা করে দেবে বিসিসিআই।   

তবে ওই ম্যাচগুলিতে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি মিলবে কিনা সেটা এখনও চূড়ান্ত হয়নি। সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর। তাই এই ব্যাপারে সিদ্ধান্ত সেই সময়ই নেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00