Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid: টাকা নেই, বন্ধ হচ্ছে জেনোম পরীক্ষার পাঁচ ল্যাব

ল্যাবের সংখ্যা কমে হল ৩৩

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সময় দিল্লি থেকে এলো দুঃসংবাদ।

জেনোম সিকোয়েন্স পরীক্ষার জন্য বিশেষ ধরনের একটি রাসায়নিক কেনার মতো প্রয়োজনীয় অর্থ হাতে না থাকায় দেশের পাঁচটি ল্যাব বন্ধের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এই ধরনের পরীক্ষার জন্য দেশজুড়ে ৩৮টি ল্যাবকে চিহ্নিত করেছিল কোভিড টাস্কফোর্স। পাঁচটি ল্যাব বন্ধ করে দেওয়ায় ল্যাবের সংখ্যা কমে হল ৩৩। দেশে কার্যত ঘণ্টায়-ঘণ্টায় করোনা আর ওমিক্রন ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিরিখে পাঁচটি ল্যাব বন্ধ করে দেওয়ায় আগামীদিনে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলে যে সমস্যার মুখে পড়বেন, সে বিষয়ে নিশ্চিত সংশ্লিষ্ট মহল।  

এমন পরিস্থিতির মুখে পড়ত হবে, সে ব্যাপারে আগাম ইঙ্গিত দিয়েছিল সরকার। সরকার কার্যত স্বীকার করে নেয়, যে হারে জেনোম পরীক্ষা করা হচ্ছে, তাতে আগামীদিনে সংকট দেখা দিতে পারে। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের সেই আশঙ্কা সত্যি হল।

এই সিদ্ধান্ত ঘিরে  সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে,  বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিকস্তরের জীবাণু বিশেষজ্ঞরা আগাম জানিয়ে দিয়েছিলেন, আগামীদিনে করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা আগামীদিনে হু হু করে বাড়বে। সেই সতর্কবার্তার পরেও কেন সরকার আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী মোদি ঢাকঢোল পিটিয়ে দেশবাসীকে টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণের খবর জানাতে টিভির পর্দায় হাজির হয়েছিলেন। ডিসেম্বরে তাঁর সরকারের অধীনে থাকা মন্ত্রক এই ব্যাপারে আগে থেকে সতর্ক করে দিয়েছিল। তারপরেও কেন আগাম ব্যবস্থা নিলেন না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00