Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রযুক্তি ক্ষেত্রে ৩২ হাজার কর্মী ছাঁটাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত বছরের পর ২০২৪ সালেও অব্যাহত  কর্মী  ছাঁটাই। নতুন বছর পড়তেই প্রযুক্তি ক্ষেত্রে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। সম্প্রতি  স্টার্টআপ লেঅফস (Layoffs.fyi) এফওয়াইআই কর্মী ছাঁটাই নিয়ে একটি তথ্য সামনে এনেছেন। প্রকাশিত হওয়া সেই তথ্য অনুসারে, ২০২৪ সালে  এখন পর্যন্ত প্রায় ৩২,০০০ প্রযুক্তি কর্মী তাদের চাকরি হারিয়েছেন।

গত ৫ ই জানুয়ারি স্ন্যাপ ইনকর্পোরেটেড ঘোষণা করেছে যে তাদের কর্মী সংখ্যা প্রায় ১০% অর্থাৎ ৫৪০ কর্মচারী কমিয়েছে।  চলতি মাসের শুরুতে সফটওয়্যার কোম্পানি ওকটা ইনকর্পোরেটেড জানায়, খরচ কমাতে তারা তাদের সাত শতাংশ কর্মী ছাঁটাই করবে। এই তালিকায় রয়েছে Amazon.com ইনকর্পোরেটেড, সেলসফোর্স ইনকর্পোরেটেড এবং মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের মতো প্রযুক্তি ক্ষেত্রগুলি রয়েছে।

এই নিয়ে লেঅফস এফওয়াইআই এর প্রতিষ্ঠাতা রজার লি জানিয়েছেন, ‘ ২০২০ সালে মহামারির সময় প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক কর্মী নিয়োগ হয় । কিন্তু বর্তমানে  উচ্চ সুদের হার এবং প্রযুক্তি ক্ষেত্রে মন্দার জন্য বাড়ছে কর্মী ছাঁটায়ের হার। এই কর্মী ছাঁটাই শুরু হয়েছে ২০২২ সাল থেকে ।‘ তবে অর্থনৈতিক কারণগুলি প্রযুক্তি ক্ষেত্রে কর্মী  ছাঁটাইয়ের মূল কারণ বলে উল্লেখ করেছে রজার লি। কিন্তু অনেকেই মনে করেন এই কর্মী ছাঁটাইয়ের পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই। আর এই কর্মী ছাঁটাইয়ের জেরে বাড়ছে প্রযুক্তি ক্ষেত্রে চাকরির অনিশ্চয়তা।

পুজোর মাসেই দুঃসংবাদ , কর্মী ছাঁটাইয়ের পথে Meta

২ বছরে ২০ হাজার কর্মী ছাঁটাই করবে সিটি গ্রুপ

শুধু সাধারণ কর্মচারী নয়, মেটায় চাকরি হারালেন ভারতের দুই শীর্ষ কর্তা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00