Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ বছরে ২০ হাজার কর্মী ছাঁটাই করবে সিটি গ্রুপ

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মুনাফা লুঠতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। আগামী ২ বছরে কমপক্ষে ২০ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার শীর্ষ কর্তারা। শুধু তাই নয়, আগামী কয়েক বছরে প্রায় ৬০ হাজার কর্মীর ঘাড়ে ছাঁটাইয়ের কোপ নেমে আসতে চলেছে। সদ্য সমাপ্ত বছরের শেষ ত্রৈমাসিকে বড় সড় লোকসানের মুখে পড়ার পরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিটি গ্রুপের কর্তারা।

আধুনিক বিশ্বে সুদখোর মহাজন হিসাবেই কুখ্যাতি রয়েছে সিটি গ্রুপের। গত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে মার্কিন ব্যাঙ্কটির গ্রাহক সংখ্যা কমেছে। চিন ও ভিয়েতনাম সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ থেকে পাততাড়ি গোটাতে হয়েছে সিটি ব্যাঙ্ককে। ফলে বেওসা কমেছে। সেই সঙ্গে কমেছে মুনাফা। গত বছরের শেষ ত্রৈমাসিকে ১৮০ কোটি ডলার লোকসান হয়েছে সংস্থার। অথচ বছরের তৃতীয় ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছিল সংস্থাটি। লোকসানের মুখে পড়তেই সংস্থার শেয়ারহোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। লোকসান এড়াতে সংস্থা থেকে হাত গুটিয়ে নিতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে।

শেয়ার গ্রহীতাদের আস্থা অর্জনেই খরচ কমানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সিটি গ্রুপের পরিচালন সমিতি। আর সেই খরচ কমানোর ক্ষেত্রে সংস্থার কর্মীদের ছেঁটে ফেলাকেই প্রাথমিক লক্ষ্য করেছে। সিটি গ্রুপের সিইও জেন ফ্রেজার স্বীকার করে নিয়েছেন, বছরের শেষ ত্রৈমাসিকে সংস্থার ব্যবসা এবং মুনাফা যথেষ্টই হতাশাজনক। ফলে চলতি বছর অর্থা‍ৎ ২০২৪ সাল সংস্থার কাছে যথেষ্টই কঠিন হয়ে দাঁড়াবে। সিটির চিফ ফিনান্সিয়াল অফিসার মার্ক ম্যাসন সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বজুড়ে বর্তমানে সংস্থার কর্মী সংখ্যা ২,৩৯,০০০। তার মধ্যে অন্তত ৮ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। ২০ হাজার কর্মী কাজ হারাবেন।

পুজোর মাসেই দুঃসংবাদ , কর্মী ছাঁটাইয়ের পথে Meta

প্রযুক্তি ক্ষেত্রে ৩২ হাজার কর্মী ছাঁটাই

কর্মীদের পরে পদস্থ আধিকারিকদের ছাঁটাইয়ের পথে সিটি গ্রুপ

শুধু সাধারণ কর্মচারী নয়, মেটায় চাকরি হারালেন ভারতের দুই শীর্ষ কর্তা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00