Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, মাত্র 8,999 টাকায় মিলছে Samsung Galaxy-র স্মার্টফোন !

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের স্মার্টফোন (Smartphone) বাজারে নতুন মডেল নিয়ে এল Samsung। সংস্থার তরফে বাজারে নিয়ে আসা হয়েছে Galaxy F14। এই ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর, 50MP triple-rear ক্যামেরা সেটআপ, 5000 mAh ব্যাটারি এবং আরও অনেক কিছু। দুটি রংয়ে পাওয়া যাবে এই ফোন।

উল্লেখ্য, গত বছর ভারতে লঞ্চ হওয়া Galaxy F14 5G-রই এটি একটি সাশ্রয়ী 4G ভেরিয়েন্ট। জেনে নেওয়া যাক ফোনের স্পেসিফিকেশন, দাম এবং অন্যান্য বিষয়।

Samsung Galaxy F14: স্পেসিফিকেশন

Qualcomm Snapdragon 680 চিপসেট দিয়ে চালিত হবে Samsung Galaxy F14। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির Full HD+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90Hz। সংস্থার দাবি, এই বড়ো স্ক্রিনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা খুব সহজ হবে।

ছবি তোলার জন্য ফোনে রয়েছে 50MP+2MP+2MP triple-rear ক্যামেরা সেটআপ। 50MP rear camera সেন্সরের aperture F1.8। সেলফির জন্য 13MP front ক্যামেরা।

ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি যা 25 watt-এর দ্রুত চার্জ সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জ করলে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।  এছাড়াও, Samsung Galaxy F14-কে দুটি Android Update এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট (fingerprint) সেন্সর রয়েছে।

Samsung Galaxy F14: দাম ও উপলব্ধতা

ভারতে Samsung Galaxy F14-এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। ফোনের একটিই ভেরিয়েন্ট থাকছে 4 GB RAM ও 64 GB স্টোরেজ। নির্দিষ্ট রিটেইল স্টোরে পাওয়া যাবে এই ফোন। কেনার সময় No cost EMI-এর সুবিধাও পাওয়া যাবে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00