গল্প নয় সত্যি, এক ধাক্কায় ৬ হাজার টাকা সস্তা হল Realme GT 6T ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুম কেটে যাওয়ার পর নয়া স্মার্টফোন কেনার ইচ্ছে হচ্ছে? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সকল অত্যাধুনিক ফিচার্স যুক্ত Realme-র অন্যতম সেরা একটি স্মার্টফোনের দাম প্রায় ৬০০০ টাকা কমে গিয়েছে। ফলে যাদের স্মার্টফোন কেনার প্ল্যান রয়েছে তাঁরা এই সেটটি সহজেই হস্তগত করতে পারবেন। বছরের পর বছর মোবাইল প্রেমীদের নানান চাহিদা মিটিয়ে এসেছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা রিয়েলমি। তাঁদের Realme GT 6T সেটটি তুমুল জনপ্রিয়তা পায় ব্যবহারকারীদের মধ্যে। ক্রেতাদের মধ্যে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখেই এই সেটের মূল্য কিছুটা সস্তা করা হয়েছে।‌

পাওয়ারফুল পারফর্মেন্সের ফোন হিসেবে একেবারেই আদর্শ Realme GT 6T। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি কিনলে কি কি অত্যাধুনিক ফিচার্স পাওয়া যাবে এবং দাম সম্পর্কেও প্রতিবেদনের শেষে একটি ধারণা দেওয়া রইল-

১) ডিসপ্লে: Realme কোম্পানি এই ফোনে 6.78-ইঞ্চি কার্ভড AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে চড়া রোদেও খুব সহজে ফোনটি ব্যবহার করা যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে Snapdragon 7+ Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।

২) স্টোরেজ: ফোনটিতে 12 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ পেয়ার করা। ফলে ছবি, ভিডিও, ডকুমেন্ট স্টোর করার ক্ষেত্রে কোনওরকম সমস্যা হবে না।

৩) ব্যাটারি: ফোনটিতে রয়েছে 5500mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। এটিতে 120W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে চার্জজনিত কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না।

৪) ক্যামেরা: ছবি ও ভিডিওর জন্য অত্যন্ত হাই কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনে। এতে 50MP মেইন লেন্স সহ 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

৫) দাম: ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম অফারের পর ২৫,৭৪৯ টাকা। 8GB+ 256 GB ভেরিয়েন্টের দাম ২৭,৪৯৯ টাকা। 12GB+256GB ভেরিয়েন্টের দাম ২৮,৯৯৯টাকা, এবং 12GB+512GB ভেরিয়েন্টের বর্তমান বাজারমূল্য ৩৩,৭৪৯ টাকা। ফলে যারা একটু হাই কোয়ালিটি মোবাইল পছন্দ করেন তাঁদের জন্য এই সেট একেবারেই আদর্শ। অফলাইনের পাশাপাশি Filpkart এবং Amazon-এর মতো অনলাইন বিপণন সংস্থাগুলিতেও এই স্মার্টফোন উপলব্ধ রয়েছে।

ভ্যালেন্টাইন দিবসে উপহার দিতে চান? ৩ হাজার সস্তায় মিলছে Realme GT 6T

বাম্পার অফার ! মাত্র ১০ হাজার টাকায় কিনে ফেলুন Realme- এর এই স্মার্টফোনটি

চটজলদি করুন, 10,000 টাকার ছাড়ে কিনে নিন বছরের সেরা এই স্মার্টফোন

অবিশ্বাস্য ডিসকাউন্ট, Realme-র এই মডেলে মিলছে ৬ হাজার টাকা ছাড়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]