নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে Amazon Great India Festival Sale। আর এই সেলে বিভিন্ন কোম্পানির ফোনে মিলবে একাধিক ছাড়। এবার স্মার্টফোন প্রেমীদের মন জয় করতে সস্তায় ফোন বিক্রির সিদ্ধান্ত নিল Realme। বিভিন্ন দামের সেগামেন্টে তাদের স্মার্টফোন অফার দিতে শুরু করেছে । সংস্থার জনপ্রিয় স্মার্টফোন (Smartphone) GT 6T 5G-র দামে মিলছে বিপুল ছাড়।
Amazon Great India Festival Sale এই ফোনটি পাওয়া যাবে ২৯,৯৯৮ টাকায়। শুধু তাই নয়, কোম্পানি আলাদা করে ৩০০০ টাকার কুপন ডিসকাউন্টও করছে। যেসমস্ত গ্রাহকরা SBI কার্ড পেমেন্ট করবেন তারা পাবেন ১৫০০ টাকা ছাড় । পাশাপাশি এক্সচেঞ্জ অফারও থাকছে এই ফোনে। গ্রাহকরা পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২৭৯০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ফোনটি। বলা বাহুল্য, Realme এই মডেলটির দাম ৩৩,৯৯৯ টাকা। আর এই Festival Sale প্রায় ৬ হাজার টাকার কমে পেতে চলেছেন গ্রাহকরা।
Realme GT 6T 5G ফোনে কী কী ফিচার মিলবে?
Realme GT 6T-তে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 120 watt-এর ফাস্ট চার্জিং, এবং ডুয়াল ক্যামেরা (Dual Camera) সেটআপ। ফোনটিতে রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর। রয়েছে 50 megapixel প্রাইমারি সেন্সর এবং 8 megapixel Ultra wide সেন্সর ক্যামেরা। সেলফির জন্য রয়েছে 32 megapixel ক্যামেরা।