Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্দান্ত ফিচার নিয়ে বৃহস্পতিতে বাজারে Oppo Reno সিরিজের দুটি মোবাইল

৯ জানুয়ারি বিকেল ৫ টায় একটি ইভেন্টে আয়োজিত ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো মডেল লঞ্চ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলপ্রেমীদের জন্যে সুখবর! আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে Oppo Reno 13 5G Series। ৯ জানুয়ারি বিকেল ৫ টায় একটি ইভেন্টে আয়োজিত ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো মডেল লঞ্চ হবে। তবে দুটি ফোনই সর্বপ্রথম কিনতে পারবেন ই-কমার্স অ্যাপ Flipkart থেকে। OPPO-র রেনো সিরিজের আসন্ন দুটি ফোনই কিলার লুক, শক্তিশালী প্রসেসর, দুর্ধর্ষ ক্যামেরা, স্লিক ডিসপ্লে নিয়ে মার্কেটে হাজির হচ্ছে। পাশাপাশি জেনে নিন ফোন দুটিতে আর কী কী নতুন বৈশিষ্ট্য থাকবে এবং ভারতীয় বাজারে ফোন দুটির দাম কত হবে!

ইতিমধ্যেই Oppo Reno সিরিজের আপকামিং দুটি ফোনের দাম প্রকাশ্যে এসেছে। oppo রেনো 13 5জি ফোনে 8GB RAM+128GB মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এবং 256GB মডেলটির দাম 39,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ওপ্পো রেনো 13 প্রো 5জি ফোনের 12GB+256GB এডিশনটির দাম রাখা হয়েছে 49,999 টাকা। আর 512GB মডেলটির দাম রাখা হয়েছে 54,999 টাকা। এটি ই-কমার্স সাইট Flipkart এবং ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকেও পাওয়া যাবে।

বৈশিষ্ট্য অনুযায়ী, রেনো 13 5জি ফোনের 6.59-ইঞ্চি OLED ডিসপ্লে হবে। এবং তাতে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। প্রো মডেলে 6.83-ইঞ্চি কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হবে। এতেও FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। দুটি ফোনেই MediaTek Dimensity 8350 প্রসেসর রয়েছে এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এদিকে ক্যামেরার দিকে oppo রেনো 13 প্রো 5জি ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো শুটার সহ 3.5x অপটিকাল জুম এবং 120x ডিজিটাল জুমের মতো উন্নতমানের প্রযুক্তি রয়েছে। এছাড়াও দুটি ফোনেই OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা, অটো ফোকস সহ আল্ট্রা ওয়াইড লেন্স এবং মোনোক্রোম ক্যামেরা রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যাতে অটোফোকস থাকবে। ব্যাটারি পরিষেবা অনুযায়ী, ফোনে 5600mAh ব্যাটারি সহ 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। মাত্র 48 মিনিটেই 100 শতাংশ চার্জ পূরণ হবে। পাশাপাশি 13 প্রো ফোনে 5800mAh ব্যাটারি সহ 80W SuperVOOC ফাস্ট চার্জিং পরিষেবা দেওয়া হয়েছে।

15000mAh শক্তির ব্যাটারি যুক্ত ফোন আনছে রিয়েলমি, এক চার্জে চলবে তিন মাস

লঞ্চ হল Google Pixel 10 সিরিজ, জানুন দাম ও অফার

বাজারে হাজির Infinix Hot 60i 5G, ৬০০০mAh ব্যাটারি ও AI-এর জাদু

7,000mAh ব্যাটারি নিয়ে বাজারে ঝড় তুলতে হাজির Honor Play 70 Plus

 অবিশ্বাস্য অফার, Vivo X100 ফোনে মিলছে ১১ হাজার টাকারও বেশি ছাড়

বাজার মাতাতে এল দুর্দান্ত ফিচারে ভরপুর নতুন Moto G96 5G, সাধ্যের মধ্যে দাম

এত সস্তা! ১৪,২৫০ টাকা দাম কমল Oppo র ফোনে, কীভাবে পাবেন এই দারুণ অফার?

অপেক্ষার অবসান, মাত্র ৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে AI+

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00