Netflix-এ স্ক্রিনশট নিয়ে শেয়ার করা যাবে সহজেই! জেনে নিন কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় ক্রমশই জাঁকিয়ে বসেছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি বড় OTT প্ল্যাটফর্ম যেমন Disney+ Hotstar, Jio Cinema-য়  কপিরাইট এবং সুরক্ষা নীতির কারণে স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিন রেকর্ডিং করা সম্ভব নয়। তবে শিগগিরই এই নিয়মে পরিবর্তন ঘটতে চলেছে। কারণ Netflix সম্প্রতি তাদের নতুন Moments নামের একটি ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেবে। আসুন জেনে নেই এই নতুন ফিচারটি কিভাবে কাজ করবে।

Netflix Moments ফিচারের ব্যাবহার

Netflix এর Tudum ওয়েবসাইট অনুসারে, Moments ফিচারটি বর্তমানে iOS ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে, তবে অল্প সময়ের মধ্যেই এটি Android ডিভাইসেও পাওয়া যাবে। ভারতে এই ফিচারটি কবে থেকে চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলে মনে করা হচ্ছে।

Netflix Moments কী?

Netflix Moments ব্যবহারকারীদের তাদের পছন্দের সিনেমা বা সিরিজের নির্দিষ্ট মুহূর্ত Capture করতে সাহায্য করে। সেই মুহূর্তগুলি ব্যবহারকারীরা সামাজিক মাধ্যম বা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। শেয়ার করা স্ক্রিনশটে সিনেমা বা সিরিজের নাম, এপিসোড এবং সঠিক টাইমস্ট্যাম্প দেখা যাবে। Netflix জানিয়েছে যে ভবিষ্যতে Moments ফিচারটিকে আরও ইন্টারঅ্যাকটিভ এবং দর্শকদের জন্য উন্নত করার পরিকল্পনা রয়েছে।

Netflix Moments ফিচার কিভাবে ব্যবহার করবেন

  • Netflix-এ কন্টেন্ট দেখার সময়, ভিডিও প্লেয়ারে Moments অপশন দেখতে Screen-এ ট্যাপ করুন।
  • Moments icon-এ ট্যাপ করে দৃশ্যটি Capture করুন, যা পরে My Netflix ট্যাবে দেখা যাবে।
  • এখান থেকে সহজেই সংরক্ষিত মুহূর্তটি আবার দেখতে পারবেন, কিংবা সেই মুহূর্ত থেকে আবার শুরু করতে পারবেন।
  • Capture করার পর Moments থেকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে বা পরে My Netflix ট্যাব থেকে শেয়ার করতে পারবেন।

ধামাকা! 3টি নতুন রিচার্জ প্ল্যান আনল BSNL, 17টি OTT মিলবে কত টাকায়?

সর্বনাশ! কারা আর দেখতে পাবেন না নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও?

আবার হাসুন প্রাণ খুলে, ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’

JIO’র ধামাকা অফার, মাত্র ১০০ টাকাতে যা যা পাবেন শুনলে মাথা ঘুরে যাবে

জিও’র বড় ধামাকা, ১৯৮ টাকাতে মিলবে আনলিমিটেড কলিং ও দৈনিক ২ জিবি ডেটা

সিরিজে ভর্তি যৌনতা, নেটফ্লিক্সের কর্তাদের হাজিরার নির্দেশ NCPCR-কমিশনের

বিগবস ঘরে ‘যৌনতায় লিপ্ত’ আরমান-কৃতিকা, বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন ওটিটি কর্তারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]