নিজস্ব প্রতিনিধি : এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য় সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও। নিজের গ্রাহকদের আকৃষ্ট করতে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা জিও দিচ্ছে ৫১ টাকায় আনলিমিটেড ডেটা। যে গ্রাহকদের কাছে ৫জি নেটওয়ার্ক রয়েছে, তাঁরাই এই সুবিধা পাবেন। অর্থাৎ গ্রাহকের কাছে ৫জি ফোন থাকতে হবে।
এই রিচার্জ প্ল্যানটিতে কী পাচ্ছেন গ্রাহকরা? এই প্ল্যানে গ্রাহকরা ৩ জিবি উচ্চগতি সম্পন্ন ডেটা পাবেন। গ্রহাকরা নিজেদের অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে এই ৫১ টাকার প্ল্যান যুক্ত করে আনলিমিটেড ডেটা পেতে পারবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জিও এর ১০১ টাকা এবং ১৫১ টাকার প্ল্যানের সাবস্ক্রাইবারও আনলিমিটেড ৫জি ডেটার সুযোগ সুবিধা পাবেন। জিও গ্রাহক যাঁরা রয়েছেন, তাঁরা এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। ৫১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রিলায়েন্স জিও গ্রাহকদের দিচ্ছে ৩ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা। ১০১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ৬ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি পরিষেবা। ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে জিও দিচ্ছে ৯ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি সার্ভিস।
সম্প্রতি, রিলায়েন্স জিও একটি নতুন পরিকল্পনা এনেছে। ১০০ টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। এই প্ল্যানে গ্রাহকরা জিও হটস্টার-র ৯০ দিনের সাবস্ক্রিপশন ও ৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানটি ব্যবহারকারীরা মোবাইল এবং স্মার্ট টিভিতে উভয়তেই ব্যবহার করতে পারবেন। মোবাইল এবং টিভিতে জিও হটস্টার দেখতে পারবেন তাঁরা। জিও হটস্টার দেখেতে চাইলে শুধু মাত্র মোবাইলের জন্য খরচ করতে হয় ১৪৯ টাকা। সেখানে নতুন এই পরিকল্পনায় ১০০ টাকায় মিলবে সুযোগ।