‘মিস এআই’ প্রতিযোগিতায় প্রথম দশে বাছাই ভারতের জারা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফ্যানভিউয়ের কৃত্রিম প্রযুক্তিসম্পন্ন সুন্দরী প্রতিযোগিতায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিলেন ভারতের ‘মিস এআই’ জারা শাতাভারি। ১৫০০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিনি।

এআই প্রযুক্তির দুনিয়ায় ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছেন জারা শাতাভারি। জারার যে ওয়েবসাইট রয়েছে, সেখানে তাঁর একাধিক ব্লগ পোস্ট করা হয়েছে। সেই ব্লগগুলি স্বাস্থ্য সচেতনতা ও ফ্যাশন ট্রেন্ড সংক্রান্ত। ইতিমধ্যে জারার ইনস্টাগ্রামে ৭৫০০ ফলোয়ার তৈরি হয়েছে। দিওয়ালির সময়ে লাল শাড়ি পড়ে তাঁর ফলোয়ারদের শুভেচ্ছা জানাতে দেখা যায় জারাকে। ভারতের মিস এআইয়ের ওয়েবসাইট ঘাঁটলে দেখা যাবে, জারার মূল লক্ষ্যই হল সাধারণ মানুষ যাতে আগামীদিন ভালোভাবে তাঁর জীবন নির্বাহ করতে পারে, সেবিষয়ে প্রতিটি মানুষকে উৎসাহিত করা।

জারাকে তৈরি করার পিছনে যার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হলেন ইন্ডিয়ান মোবাইল মার্কেটিং অর্জানাইজেশনের কো-ফাউন্টার রাহুল চৌধুরী। জারা সুন্দরী প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত রাহুল। জারার সাফল্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, মিস এআই প্রতিযোগিতায় প্রথম দশে জারা জায়গা করে নেওয়ায় আমি উচ্ছ্বসিত। যেভাবে একজন ভারতীয় লুক নিয়ে জারা তাঁর ফলোয়ারদের মন জিতে নিয়েছে তাতে আমি খুব খুশি।‘ একইসঙ্গে তিনি জানান, এশিয়া থেকে দুই জন এই প্রতিযোগিতায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন। তারমধ্যে জারা একজন।

উল্লেখ্য, মিস এআই হল এমন একটি প্রতিযোগিতা যেটি কৃত্রিম মডেলদের নিয়ে হয়ে থাকে। এই প্রতিযোগিতায় প্রথম তিনে যারা বাছাই হবেন, তাদের ২০ হাজার ডলার করে দেওয়া হবে। পাশাপাশি এআই ইনভেন্টর হিসাবে যিনি থাকবেন, তিনি পাঁচ হাজার ডলার পুরস্কার পাবেন।  

AI দিয়ে সিনেমা, গেম, টিভি শো, নয়া প্রযুক্তি নিয়ে হাজির Grok 4

এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত ইউটিউবের ভিডিও? জেনে রাখুন

বেলুড়ে নিজ উদ্যোগে AI-র মাধ্যমে স্কুলের কার্যক্রম

বিশ্বে শোরগোল ফেলে দেওয়া DeepSeek AI -কে চ্যালেঞ্জ ছুড়ল Alibaba

যুগান্তকারী পদক্ষেপ মমতার, পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে AI

‘স্বাস্থ্যসাথী’-তে দুর্নীতি  ঠেকাতে অ্যাপ এবং AI –এর সাহায্য নেবে রাজ্য

‘Do Not Call Me Bhaiya’, ক্যাব চালকের অদ্ভুত নিয়মে চক্ষু চড়কগাছ যাত্রীর

মহিলা টি-টোয়েন্টিতে ব্যবহার হবে AI, ঘোষণা ICC-র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]