Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহালয়ার আগে কলকাতায় একধাক্কায় বাড়ল সোনা-রূপোর দাম

২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামেও আজ বদল হয়েছে। প্রতি গ্রাম সোনার দাম মঙ্গলবারে ৪৫৭০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই একনাগারে কমছিল সোনার দাম। সোনা ক্রেতাদের মনে আনন্দ দিয়ে হু হু করে কমেছিল হলুদ ধাতুর দাম। কিন্তু আচমকাই একধাক্কায় আজ অনেকটাই দামী হল সোনা। কলকাতায় বেড়ে গিয়েছে সোনার দাম। আর মাত্র কিছুদিন বাকি রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। এর মাঝেই আচমকাই সোনার দাম বাড়ায় কিছুটা চিন্তা বাড়াল সোনার গ্রাহকদের।

মঙ্গলবার কলকাতায় দাম বৃদ্ধি পেয়েছে ২২ ক্যারট, ২৪ ক্যারট ও ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার। সোনার পাশাপাশি বড় চমক দিয়েছে রূপোও। কেজি প্রতি অনেকটাই দাম বেড়েছে রূপোর। সব মিলিয়ে মহালয়ার ঠিক আগে সোনা-রূপোর দাম বৃদ্ধি পাওয়ায় খানিক চিন্তায় নাগরিকেরা। কলকাতায় আজ ২৪ ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ৪৭৪০ টাকা। তাই প্রতি ১০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৪৭৪০০ টাকা। গতকাল যার দাম ছিল ৪৭১৫ টাকা প্রতি গ্রামে। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৪৭১৫০ টাকা। আজ সোনার দাম কলকাতায় প্রতি গ্রামে বেড়েছে ১০ টাকা ও ১০ গ্রাম প্রতি ২৫০ টাকা দাম বেড়েছে।

দাম বেড়েছে ২২ ক্যারট সোনার দামেও। মঙ্গলবার গ্রাম প্রতি দাম ৪৫০০ টাকা। গতকাল গ্রাম প্রতি দাম ছিল ৪৪৭৫ টাকা। দাম বাড়ায় ১০ গ্রামে সোনার দাম ৪৫০০০ টাকা। গতকাল ১০ গ্রামে দাম ছিল ৪৪৭৫০ টাকা। ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামেও আজ বদল হয়েছে। প্রতি গ্রাম সোনার দাম মঙ্গলবারে ৪৫৭০ টাকা। গতকাল গ্রাম প্রতি দাম ছিল ৪৫৪০০ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম ৪৫৭০০ টাকা। শুধু সোনা নয়, রূপোর দামেও বদল এসেছে দুর্গাপুজোর আগে। মঙ্গলবার কেজি প্রতি রূপোর দাম হয়েছে ৬১১০০ টাকা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

সীমান্ত পেরিয়ে সোনা পাচারের ছক! ৪৭ লক্ষ টাকার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ১

পর্ণশ্রীতে ভুয়ো সোনার গয়নায় ১১লক্ষ টাকার প্রতারণা, এফআইআর দায়ের

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00