Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রিমিয়ার লিগে প্রথমবার রেফক্যাম প্রযুক্তির ব্যবহার

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: জার্মানির বুন্দেশলিগার পরে এবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগেও চালু হল রেফক্যাম প্রযুক্তির ব্যবহার। সোমবার রাতে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে প্রথমবার ব্যবহার করা হল রেফক্যাম প্রযুক্তি। নির্ভুল সিদ্ধান্ত নিতে মাথায় ক্যামেরা নিয়ে ম্যাচ পরিচালনা করলেন জারেড জিলেট।

ফুটবল ম্যাচে গোল কিংবা অফসাইড নিয়ে বিতর্কের অবসানে গত কয়েক বছর ধরেই একের পর এক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কয়েক বছর প্রিমিয়ার লিগে গোললাইন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। তার পরে এসেছে ভিআরএ প্রযুক্তি। ওই দুই প্রযুক্তি ব্যবহারে অনেকটাই নির্ভুলভাবে পরিচালনা সম্ভব হচ্ছে ফুটবল ম্যাচ। যদিও সম্প্রতি লা লিগায় এল ক্লাসিকোতে লামিনে ইয়ামালের শট গোললাইন পেরিয়েছিল কিনা, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। স্প্যানিশ ফুটবলে গোললাইন প্রযুক্তি ব্যবহার না করার ফলেই ওই ধরনের বিতর্ক দানা বেঁধেছিল।

রাগবি লিগে কয়েক বছর ধরেই রেফক্যাম প্রযুক্তি ব্যবহার হচ্ছে। গত ফেব্রুয়ারিতে বুন্দেশলিগা কর্তৃপক্ষও ওই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিল। তার সুফলও মিলেছিল। জার্মানির দেখাদেখি প্রিমিয়ার লিগেও রেফক্যাম প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। যে প্রযুক্তি নিয়ে এত হইচই সেই রেফক্যাম প্রযুক্তি কী?

ক্রীড়া সংক্রান্ত ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, রেফারির কানের পাশে একটি ডিভাইস স্থাপন করা হয়। বিশেষ ক্যামেরার মাধ্যমে রেফারির দৃষ্টিকোন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। রেফারি কীভাবে খেলোয়াড়দের সঙ্গে পারস্পারিক যোগাযোগ রেখে চলেন তা বোঝার চেষ্টা করা হয়। এতে রেফারির সিদ্ধান্ত সঠিক না ভুল তা বোঝা যাবে।

সালাহর গোলে আর্সেনালকে জিততে দিল না লিভারপুল

নর্থ লন্ডন ডার্বিতে অ্যাওয়ে জার্সিতে আর্সেনাল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00