সালাহর গোলে আর্সেনালকে জিততে দিল না লিভারপুল

Share:

নিজস্ব প্রতিনিধি : এমিরেটসে ম্যাচ শুরু হয়েছে। মুখোমুখি হয়েছে দুই দল(আর্সেনাল ও লিভারপুল)। লিভারপুলে জন্য ম্যাচটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার। আর্সেনালের জন্য ৩ ওঠার লড়াই। তবে রবিবার শিরোপা প্রত্যাশী সেই দুই দলের লড়াইয়ে জেতেনি কেউ। ২-২ গোলে ড্র হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।

অবশ্য ম্যানচেস্টার সিটিকে টপকে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে লিভারপুল। তবে আর্নে স্লটের দল নিশ্চিত করেই পয়েন্ট তালিকায় অবস্থান নিয়ে বেশি ভাবছেন না। এমিরেটসে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ারও পর যে তাঁর দল ১টি পয়েন্ট নিয়ে মার্সিসাইডে ফিরছে, এই গুরুত্বও কিন্তু অনেক বলা চলে।

৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে নিয়ে যান বুকায়ো সাকা। ৯ মিনিট পর অবশ্য লিভারপুলকে সমতায় ফেরান ভার্জিল ফন ডাইক। কর্নার থেকে লুইস দিয়াজের ফ্লিক থেকে হেড করে জাল কাঁপিয়ে তোলেন তিনি। কিন্তু তাদের সমতা ফেরানোর স্বস্তি বেশিক্ষণ টিকতে দেননি মিকেল মেরিনো। বিরতির একটু আগে স্কোর ২-১ করেন তিনি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচটির প্রথমার্ধ আর্সেনাল শেষ করে ২-১ গোলে এগিয়ে থাকে। ৪৩ মিনিটে ডেকলান রাইসের দারুণ এক ফ্রিকিক লিভারপুল পেনাল্টি বক্সে খুঁজে পায় মিকেল মেরিনোর মাথা। স্প্যানিশ মিডফিল্ডার কেভিন কেলাহারকে দর্শক বানিয়ে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলটি পেয়ে যান।

অন্যদিকে পিছিয়ে পড়ার পর আটঘাট বেঁধে মাঠে নেমে পড়ে লিভারপুল। খেলার দ্বিতীয়ার্ধটা দুর্দান্তভাবে শুরু করে লিভারপুল। তবে সমতা ফেরাতে ৮১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। আর সেই অপেক্ষা ফুরিয়েছে মোহাম্মদ সালাহর গোলে আলেকজান্ডার-আরনল্ডের বাড়ানো বল গানারদের বক্সে খুঁজে নেয় দারউইন নুনিয়েজকে। উরুগুইয়ান ফরোয়ার্ড  বাঁ পাশে বল ঠেলে দেন আগুয়ান সালাহর কাছে। এরপর মিসরীয় তারকা আর্সেনালের বিপক্ষে আরেকবার গোল করলেন।

উল্লেখ্য, আর্সেনালে বিপক্ষে প্রিমিয়ার লিগে সালাহর এটি ১৫ ম্যাচে ১১ গোল। প্রিমিয়ার লিগে সালাহর চেয়ে গানারদের বিপক্ষে বেশি গোল করেছেন শুধু দুজন—হ্যারি কেইন (১৪) ও ওয়েইন রুনি (১২)। ম্যাচ শেষে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ১৮ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আর্সেনাল।

সব রেকর্ড ভেঙে চুরমার, ১,৩৫৫ কোটিতে লিভারপুলে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

আশা নিরাশার দোলাচলে থেকেই জয় পেতে মরিয়া রিয়াল

টটেনহ্যামকে উড়িয়ে লিগ কাপের ফাইনালে লিভারপুল,তবুও খুশি নন লিভারপুল অধিনায়ক

ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে ফের জয়ে ফিরল আর্সেনাল

সালাহর নৈপুণ্যে ম্যান সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল

প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ বাদে হারল ম্যান সিটি, ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল

নর্থ লন্ডন ডার্বিতে অ্যাওয়ে জার্সিতে আর্সেনাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]