Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ, সোনার ভরি ছাড়াল ৯৩ হাজার

গত ৭ জানুয়ারি এক ধাক্কায় ভরি প্রতি সোনার দাম বেড়েছিল ২ হাজার ৩৩৩ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো দেউলিয়া হওয়ার পথেই কী এগোচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ? কেননা, শনিবার এক লাফে সোনার ভরি ২ হাজার ৬৮৩ টাকা বেড়েছে। যার ফলে পাকা সোনার ভরি বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের ইতিহাসে এই প্রথম পাকা সোনার দাম ৯৩ হাজারের গণ্ডি ছাড়াল।

গত এক বছর ধরেই ধুঁকছে দেশের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রতিদিনই কমছে। ৩২ দশমিক ৫২ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে রিজার্ভ। অধিকাংশ ব্যাঙ্কে টাকা নেই। বিদেশি পণ্য রফতানিকারকরা নির্ধারিত সময়ে পেমেন্ট পাচ্ছেন না। দেশের অর্থনীতির বেহাল দশার কথা জানতে পেরে আতঙ্কিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছেন। ভিক্ষার পাত্র হাতে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের দরজায় হত্যে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। জিনিসপত্রের দাম প্রতিদিনই চড়ছে। বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আম আদমি। ডলারের তুলনায় টাকার দাম কমছে।

উল্টে সোনার দাম ক্রমশই মহার্ঘ হচ্ছে। গত নভেম্বর মাস  থেকে শনিবার পর্যন্ত মোট ছয়বার সোনার দাম বাড়ানো হয়েছে। গত ৭ জানুয়ারি এক ধাক্কায় ভরি প্রতি সোনার দাম বেড়েছিল ২ হাজার ৩৩৩ টাকা। যার ফলে দেশের ইতিহাসে প্রথমবার সোনার দাম ৯০ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এদিন ফের সোনার দাম ভরি প্রতি বেড়েছে ২ হাজার ৬৮৩ টাকা। অর্থা‍ৎ এক সপ্তাহে সোনার দাম বেড়েছে ভরি প্রতি ৫ হাজার ১৬ টাকা। সামনেই হিন্দুদের বিয়ের মরসুম। আর তার আগে সোনার দামের  এমন লাফে অনেকেই চোখে সর্ষে ফুল দেখছেন।

বাংলাদেশে সর্বকালীন রেকর্ড গড়ে ১ লক্ষ ২০ হাজারে পৌঁছল সোনা

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সোনার দাম লাখের গণ্ডি ছাড়াল

Bangladesh Gold Price: সর্বকালীন রেকর্ড, সোনার ভরি এক লাখ ছুঁইছুঁই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00