Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সোনার দাম লাখের গণ্ডি ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আচমকাই ঘোড়ার লাফ। আর তাতেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক লাখের গণ্ডি ছাড়িয়ে গেল সোনার ভরি। বৃহস্পতিবার ২ হাজার ৩৩৩ টাকা দাম বাড়ার ফলে ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছে এক লক্ষ ৭৭৭ টাকা। গত ১৮ মার্চ এক লাফে ৭,৬৯৮ টাকা বাড়ার ফলে বাংলাদেশে ২২ ক্যারেটের সোনার ভরির দাম দাঁড়িয়েছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বকালীন সর্বোচ্চ দাম।

গত কয়েক মাস ধরেই দেশে সোনার দামে উত্থান-পতন ঘটে চলেছে। আর তাতেই কার্যত চোখে সর্ষে ফুল দেখছেন সাধারণ মানুষ। সামাজিক অনুষ্ঠানে সোনার গয়না উপহার দিতে গিয়ে রীতিমতো নাভিঃশ্বাস উঠছে তাঁদের। বিয়ের মরসুমে সোনার অস্বাভাবিক দামবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তদের কপালে চিন্তার বলিরেখাকে গভীর করে তুলেছিল। ২২ ক্যারেট সোনার পরিবর্তে ১৮ ক্যারেটের হলুদ ধাতুর গয়নার দিকেই ঝুঁকছিলেন তারা।

বৃহস্পতিবার রাতে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাজারে পাকা সোনার দাম বাড়ায় গয়নার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে হবে ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরির দাম দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও বাড়ছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপোর দাম হচ্ছে এক হাজার ৭১৫ টাকা।

বাংলাদেশে সর্বকালীন রেকর্ড গড়ে ১ লক্ষ ২০ হাজারে পৌঁছল সোনা

Bangladesh Gold Price: সর্বকালীন রেকর্ড, সোনার ভরি এক লাখ ছুঁইছুঁই

দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ, সোনার ভরি ছাড়াল ৯৩ হাজার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00