Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জুনের মধ্যে পাওনা ৮৪.৫ কোটি ডলার মেটান’, ইউনূস সরকারকে ফের সময় বেঁধে দিল আদানি গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাকিতে বিদ্যু‍ৎ নিয়ে আঁধার দূর করে ভিখারি বাংলাদেশিদের ঘর আলো করছে মোল্লা মুহাম্মদ ইউনূসের  অন্তর্বর্তী সরকার। ফের বিদ্যু‍ৎ সরবরাহ বাবদ বকেয়া মেটানোর জন্য বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিল গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠী। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) পিডিবিকে চিঠি দিয়ে বকেয়া সাড়ে ৮৪ কোটি ডলার মেটানোর জন্য আগামী জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ভারতের বৃহত্তম বিদ্যু‍ৎ উ‍ৎপাদন সংস্থাটি। জুনের মধ্যে বকেয়া শোধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা হিসাবে বাড়তি টাকা দিতে হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। আদানি গোষ্ঠীর চিঠি পাওয়ার পরেই ঘুম উবেছে ভিখারি বাংলাদেশ সরকারের।

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বালাতে ২০১৭ সালে আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যু‍ৎ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ড। ২০২৩ সালের এপ্রিল ও জুনে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ শুরু করে গৌতম আদানির সংস্থা। কিন্তু বিদ্যু‍ৎ কিনলেই পাওনা মেটানোর মতো অর্থ নেই ভিখারি বাংলাদেশের। গত অগস্টে রাজনৈতিক পালাবদলের পরেই বকেয়া বিদ্যু‍ৎ বিল মেটানোর জন্য পিডিবিকে চিঠি দিয়েছিল আদানি গোষ্ঠী। ওই চিঠিতে বকেয়া ৭০ কোটি ডলার পরিশোধের জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় আদানি গোষ্ঠী। গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে পাওনা মেটানোর কথা বলেন খোদ গৌতম আদানি। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটানোয় বিদ্যু‍ৎ সরবরাহ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেয় সংস্থাটি। চাপে পড়ে বকেয়া মেটানোর জন্য আদানি গোষ্ঠীর কাছে সময় ভিক্ষা চায় ইউনূস সরকার। সেই সঙ্গে বিদ্যু‍ৎ সরবরাহ বন্ধ না করার জন্য কার্যত সংস্থাটির শীর্ষ কর্তাদের পায়ে পড়েন পিডিবি কর্তারা।

মানবিক কারণেই নির্ধারিত সময়ের মধ্যে পাওনা না মেটানো সত্বেও বিদ্যু‍ৎ সরবরাহ চালিয়ে যায় আদানি গোষ্ঠী। কিন্তু বকেয়া পরিশোধে ইউনূস সরকারের কোনও হেলদোল না দেখে রবিবার (১৯ জানুয়ারি) ফের বকেয়া ৮৪ কোটি ৫০ লাখ ডলার মেটানোর জন্য জুন পর্যন্ত সময়সীমা বেঁধে চিঠি দিয়েছে আদানি গোষ্ঠী। ওই চিঠিতে বলা হয়েছে, ‘গত ৬ জানুয়ারি পর্যন্ত বিদ্যু‍ৎ সরবরাহ বাবদ সাড়ে ৮৪ কোটি ডলার বকেয়া রয়েছে। ৩০ জুনের মধ্যে ওই বকেয়া না মেটালে চুক্তি অনুযায়ী জরিমানা সহকারে পাওনা চোকাতে হবে।’

ঘুষ কাণ্ডে গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুলের

ঘুষকাণ্ডে অভিযুক্ত হতেই শেয়ারবাজারে ধস, লক্ষ্মীবারে কয়েক লক্ষ কোটি খোয়ালেন গৌতম আদানি

বিজেপির ভরাডুবির সঙ্গে মুখ থুবড়ে পড়ল ‘মোদি ঘনিষ্ঠ’ গৌতম আদানির একাধিক সংস্থা

গুজরাতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির

উত্তরকাশীর সুড়ঙ্গ নির্মাণে জড়িত নয়, বিবৃতিতে জানাল আদানি গোষ্ঠী

বিদেশী বিনিয়োগকারীদের অভিযোগ প্রত্যাখ্যান করল আদানি গ্রুপ

আদানি গ্রুপের বিপর্যয়ে লাভবান হয়েছে ১২ দেশি-বিদেশি সংস্থা

ফের বিপাকে আদানি গোষ্ঠী, শেয়ার কারচুপি নিয়ে মার্কিন মুলুকে তদন্ত শুরু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00