Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য খারাপ খবর, কমল সুদের হার

ফের চাপ বাড়ল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের ওপর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চাপ বাড়ল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের ওপর। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল PNB। যার ফলে আরও একবার টান পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে যে, ৩ ফেব্রুয়ারি থেকে সুদ কমানোর এই নিয়ম কার্যকারী হয়েছে। নতুন এই সুদের হার PNB-র সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। 

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে তৃতীয়বার সুদের হার কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২০২১ সালে ডিসেম্বরে পয়লা তারিখ থেকে সুদের হার কমিয়েছিল PNB। 

এবার থেকে এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার কম জমার সুদের বার্ষিক হার নামিয়ে আনা হয়েছে ২.৭৫ শতাংশে। আর কমপক্ষে ১০ লক্ষ এবং তার বেশি টাকাতে বার্ষিক সুদের হার হল ২.৮০ শতাংশ। 

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিইও এসএস মল্লিকার্জুন রাও জানিয়েছেন, চলতি বছর PNB সুদের হার ২৫ থেকে ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে। তাঁর মতে, যেকোনও লোনের ক্ষেত্রে এই ব্যাঙ্কের সুদের হার সব থেকে কম। এছাড়া ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও বিভিন্ন রকম সুবিধা প্রদান করা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00