Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরভোটেও তৃণমূলের মুখ থাকছেন মমতাই

আসন্ন পুরনির্বাচনে দলের প্রার্থীরা প্রচারে বেড়িয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবিই ব্যবহার করতে পারবেন। বাংলার অগ্নিকন্যা ও মুখ্যমন্ত্রীকেই মুখ করে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইবেন। তৃণমূলের তরফে শনিবার দলের সবকটি জেলা কমিটিকে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

সরস্বতী পুজোয় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে হুল্লোড় পড়ুয়াদের

এদিন সকাল থেকেই স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বেশ সেজেগুজে চলে আসে পুজো দেখতে, পুজোয় সামিল হতে। শাড়ি, সালোয়ারের পাশাপাশি ছিল পাঞ্জাবি পাজামা, কুর্তা পাজামা, ধুতি পাঞ্জাবির ভিড়। তবে এবছর কোভিডের জন্য কার্যত কোনও স্কুলেই খাওয়াদাওয়ার কোনও ব্যবস্থা রাখা হয়নি।

অভিষেক পুত্র আয়াংশের হাতেখড়ি বিদ্যাদেবীর সন্মুখে

অনেকেরই বিশ্বাস, মা সরস্বতীর পুজোর দিনে তাঁর সামনে বসে হাতেখড়ি দিলে খুদের প্রভূত বিদ্যালাভ হয়। এদিন আয়াংশের ক্ষেত্রে সেটাই হয়েছে। বাবা-মার সামনে বসে মা সরস্বতীর চরণ তলে স্লেটে লিখেছে সে, ‘অ আ ক খ’।  

সুর বদল অখিলের! মেনে নিলেন দলের প্রার্থী তালিকা

‘আমি দলের অনুগত সৈনিক। তাই দায়িত্ব ছাড়ার কোনও প্রশ্ন নেই। দল যাঁদের প্রার্থী করেছে, আমি তাদের নিয়েই ভোটে লড়াই করব।’ সুর বদলে শনিবার এমন কথাই জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। নেপথ্যে কাঁথি ও এগরা পুরসভায় গোটা সাতেক ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ঘিরে দলেরই একাংশের বিক্ষোভ।

0:00