Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইফোন থেকে তথ্য চুরি করতে সক্ষম হ্যাকাররা, ব্যবহারকারীদের সাবধান করলেন গবেষকরা

আইফোন ব্যবহারকারীদের ক্ষতিকর ম্যালওয়্যারের লিঙ্কযুক্ত বার্তা পাঠাচ্ছে একদল হ্যাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যাকারদের নজরে এবার আইফোন। আইফোনের আইমেসেজের নিরাপত্তা সংক্রান্ত ত্রুটিকে কাজে লাগিয়ে আইফোন থেকে ব্যবহারকারীদের তথ্য হাতাতে সক্ষম হ্যাকাররা। আইফোন ব্যবহারকারীদের ক্ষতিকর ম্যালওয়্যারের লিঙ্কযুক্ত বার্তা পাঠাচ্ছে একদল হ্যাকার। গবেষকরা জানিয়েছেন বার্তাটি এতই ভয়ঙ্কর যে এতে ক্লিক না করলেও ম্যালওয়ার আইফোনে প্রবেশ করছে। এর ফলে দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হচ্ছেন হ্যাকাররা।

সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি গবেষণা চালিয়ে আইমেসেজে থাকা এ নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে। গবেষকদের দাবি, আইফোনে ম্যালওয়ার পাঠিয়ে দূর থেকে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফোন থেকে সমস্ত তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। গবেষকদের আরও দাবি, আইমেসেজে থাকা এই ত্রুটি মূলত জিরো ডে ত্রুটি। ফলে হ্যাকারদের পাঠানো বার্তায় থাকা কোডযুক্ত ম্যালওয়্যারটি সহজেই অ্যাপলের আইফোনে প্রবেশ করে। পুরনো মডেলের আইফোনগুলিকে লক্ষ্য করেই মূলত এ ধরনের সাইবার অপরাধ ঘটানো হচ্ছে।

ক্যাসপারস্কির সিইও ইউজিন ক্যাসপারস্কি টুইটারে লিখেছেন, ‘স্পাইওয়্যার ম্যালওয়্যারটি মাইক্রোফোনের শব্দ ধারণের পাশাপাশি মেসেঞ্জার থেকে ছবি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে দূরে থাকা সার্ভারে পাঠাতে পারে।’ ফলে এখনই ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

ট্রাম্পের পাল্টা শুল্কে iPhone-এর দাম ছুঁতে পারে ২,৩০০ ডলার

iPhone 17 Air-এর গোপন খবর ফাঁস, দাম আর ফিচার্স দেখে অবাক হবেন!

বিভিন্ন Flavour’র Lubricated Condom বাড়াচ্ছে ক্যান্সারের আশঙ্কা, দাবি গবেষকদের

আইওএস অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে নয়া প্রযুক্তি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে রাজ্যে কমল রোগী রেফারের ঘটনা

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ মাঝে মুম্বইয়ে সমুদ্রে ভেসে মৃত্যু ১ কিশোরের, নিখোঁজ আরও ২

করমণ্ডল দুর্ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের, হুঁশিয়ারি ওড়িশা পুলিশের

মণিপুরে হিংসার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি, জানালেন শাহ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00