নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশকে ফের সতর্ক করল আদানি পাওয়ার। স্পষ্ট জানিয়ে দিল ৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার।
সম্প্রতি আদানি পাওয়ার ঝাড়খন্ড বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়, যা বাংলাদেশের বিদ্যুৎ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।ঝাড়খন্ডের গড্ডা প্ল্যান্ট ১,৪৯৬ মেগাওয়াট স্থাপনক্ষমতার বিপরীতে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। তখন থেকেই বাংলাদেশকে বকেয়া টাকা পরিশোধ করতে বলা হয়েছিল। এমনকি টাকা পরিশোধ না করলে পুরোপুরিভাবে বিদু্ৎ সরবরাহ বন্ধ করা হবে আগেই বলা হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করে নি বাংলাদেশ কতৃপক্ষ।
এর আগে, ৩১ অক্টোবরের মধ্যে এই পাওনা পরিশোধ এবং ১৭০ মিলিয়ন ডলারের একটি লেটার অফ ক্রেডিট (এলসি)জমা দেওয়ার শর্ত দিয়েছিল আদানি।তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড(বিপিডিবি)কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি জারি করতে চাইলেও তা পাওয়ার চুক্তির শর্ত পূরণ করেনি। ডলার সংকটের কারণে পাওনা শোধ করতে পারছে না বাংলাদেশে,এমনটাই জানিয়েছিল বাংলাদেশ কতৃপক্ষ। আর তাই আদানি পাওয়ার বাধ্য হয়ে সময়সীমা বেঁধে দিয়েছে। বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে আদানি পাওয়ার।