নিজস্ব প্রতিনিধিঃ Airtel গ্রাহকদের জন্য সুসংবাদ ! এবার আরও সস্তায় মিলতে চলেছে পরিষেবা। দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel ৮৪ দিনের সস্তা প্ল্যান নিয়ে এসেছে । আর তাতেই কার্যত ঘুম উড়ল Jio , Vi এবং BSNL মত প্রথম সারির টেলিকম সংস্থার ।
বলা বাহুল্য, ২০২৪ সালে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর তরফে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল দের সস্তা কলিং প্ল্যান চালু করার নির্দেশ দেওয়া হয়। এরজন্য 84 দিনের ভ্যালিডিটি সহ একটি দুর্দান্ত প্ল্যান গ্রাহকদের জন্য আনতে চলেছে Airtel । বলা যায়, TRAI-এর নির্দেশ মেনে ভারতের টেলিকম সেক্টরে বড় পরিবর্তন হতে চলেছে ।
Airtel এর 84 দিনের প্ল্যানে কী কী সুবিধা মিলবে ?
আপনি যদি এয়ারটেল গ্রাহক হন এবং সস্তায় কলিংয়ের জন্য রয়েছে ৮৪ দিনের এই প্ল্যান। ৪৬৯ টাকা রিচার্জ করলেই গ্রাহকরা পাবেন 84 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার। লোকল এবং এসটিডি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা রয়েছে । এছাড়াও এয়ারটেল গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে 900 ফ্রি এসএমএস সুবিধা মিলবে । সেইসঙ্গে বিনামূল্যে হ্যালোটিউনসের পরিষেবাও পাবেন। একথায় বলা যায়, গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার আনল Airtel ।