Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Kia Carnival Limousine 2024 : ফরচুনার গ্লস্টারকে নাজেহাল করতে নতুন অবতারে হাজির কার্নিভাল

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : এখনকার বাজারে কে না বড় গাড়ি চায়।  আর, সামান্য দামের হেরফেরে যদি কেউ কোনো দুর্দান্ত গাড়ি পেয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। একটু বুঝিয়ে বললে বলা যেতে পারে, যেখানে Fortuner-এর দাম ৩৩.৪৩ লক্ষ থেকে শুরু আর, টপ ভ্যারিয়েন্ট পাওয়া যায় ৫১.৪৪ লক্ষ টাকায়, তার পাশাপাশি আপনি যদি আরও বড় ও আরও বিলাসবহুল কোনো গাড়ি ৪০ লক্ষ থেকে শুরু করে ৫০ লক্ষের ভেতরে পেয়ে যান, তাহলে কি করবেন ? ভেবে দেখেছেন কি ?

সম্প্রতি, সনামধন্য গাড়ি নির্মাণকারী সংস্থা Kia তাদের Carnival গাড়িটিতে আরও আপডেট এনে নতুন রূপে লঞ্চ করেছে Kia Carnival Limousine 2024, যা একটি প্রিমিয়াম MPV এবং এই গাড়িটি ভারতীয় বাজারে বেশ সাড়াও ফেলেছে। এই গাড়িটি তার বিলাসবহুল ফিচার, প্রশস্ত কেবিন এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য পরিচিত। সংস্থাটি জানিয়েছে, নতুন Carnival দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা হল – Limousine এবং Limousine Plus । 

কেন এটি  Kia Carnival Limousine 2024?

বিলাসবহুল ফিচার : বিশাল প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, 12.3 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, বোস স্পিকার সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে, ইত্যাদি ফিচার এই গাড়িকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

প্রশস্ত কেবিন : তিনটি সারির সিট এবং প্রচুর লেগরুমের সাথে এই গাড়িটি একটি বড় পরিবারের জন্য আদর্শ।

শক্তিশালী ইঞ্জিন : 2.2-লিটার ডিজেল ইঞ্জিন এই গাড়িকে একাধিক যাত্রী এবং বোঝা নিয়েও সহজে চালানোর জন্য যথেষ্ট শক্তিশালী করে তোলে।

সুরক্ষা ফিচার : এই গাড়িতে আটটি এয়ারব্যাগ , ABS, ESP, অভিযোজিত ক্রুজ নিয়ন্ত্রণ, লেন কিপ অ্যাসিস্ট, রিয়ার-ক্রস ট্রাফিক সতর্কতা ও  অন্যান্য সুরক্ষা ফিচার রয়েছে যা আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে সাহায্য করে।

Kia Carnival Limousine 2024 মডেলটি সাধারণত একটি শক্তিশালী এবং দক্ষ ডিজেল ইঞ্জিন দিয়ে সজ্জিত। এই ইঞ্জিনটি গাড়িকে সহজেই চালানোর জন্য যথেষ্ট টর্ক এবং হর্সপাওয়ার সরবরাহ করে।

Kia Carnival Limousine-এর  ইঞ্জিনের বিশেষ বৈশিষ্ট্য :

ডিজেল ইঞ্জিন : ভারতীয় বাজারে উপলব্ধ Kia Carnival Limousine এর দুটি ভ্যারিয়েন্টই 193 hp শক্তি 441 Nm টর্ক সহ 2.2-লিটার CRDi টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়।

টর্ক : এই ইঞ্জিনটি উচ্চ টর্ক সরবরাহ করে যা গাড়িকে ভারী বোঝা নিয়েও সহজেই চালানোর জন্য সহায়তা করে।

মাইলেজ : ডিজেল ইঞ্জিন হওয়ায় এই গাড়িটি ভাল মাইলেজ দেয়।

শক্তি : এই ইঞ্জিনটি গাড়িকে দ্রুত গতিতে ত্বরান্বিত করতে সাহায্য করে।

ট্রান্সমিশন : গাড়িটিতে ৮ স্পিড গিয়ারবক্স সহ অটোমেটিক ট্রান্সমিশন বর্তমান।

নিঃসন্দেহে বলা যেতে পারে, Kia Carnival Limousine 2024 ডিজেল ইঞ্জিনটি গাড়িকে শক্তিশালী এবং দক্ষ করে তোলে। যদি আপনি একটি প্রশস্ত এবং আরামদায়ক MPV খুঁজে থাকেন, যা ভাল মাইলেজ দেয়, তাহলে Kia Carnival Limousine 2024 আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।

কিয়ার জনপ্রিয় এই গাড়ির নতুন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে প্যানোরামিক সানরুফ

SUV বাজারে লড়াই জমাতে 19 ডিসেম্বর আসছে Kia Syros

Kia Sportage : বাজারে আসার আগেই শোরগোল ফেলেছে কিয়ার নয়া এসইউভি

Kia Syros : বাজারে আসছে কিয়ার এই বহু প্রতীক্ষিত গাড়ি, ঘরে আনতে কত পড়বে?

টাটা-মাহিন্দ্রা কিংবা কিয়া নয়, গাড়ি বিক্রিতে সবাইকে টেক্কা দিল এই সংস্থা

Kia Exchange your car: আপনার পুরোনো গাড়ি বদলানোর সুবর্ণ সুযোগ

১২ বছর বাদে তাহলে ঘুম ভাঙল স্বস্তিকার, খুশি তৃণমূল

মেদিনীপুরে কার্নিভাল, ১৭টি পুজো কমিটি প্রদক্ষিণ করবে রাজপথ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00