Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদার নারী নিগ্রহের ঘটনায় যোগ নেই রাজনীতির, দাবি তৃণমূলের

মালদার ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তৃণমূল। তবে ওই ঘটনায় পুলিশ দুই নির্যাতিতাকেই গ্রেফতার করেছে। ঘটনায় চাঞ্চল্য রাজ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাম্য বিবাদ ও সেই সূত্রে নারী নিগ্রহের ঘটনা। অথচ সেই ঘটনাই তুলে ধরে এখন রাজনীতি করতে নেমে পড়েছে গেরুয়া শিবির। আরও বলা ভাল বিজেপি(BJP)। গত ১৯ জুলাই মালদা(Malda) জেলার হবিবপুরের(Habibpur) পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেখান থেকেই গোলমালের সূত্রপাত। চোর সন্দেহে জনতা ওই দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ঘটনাকেই এখন তুলে ধরে রাজনীতির রূপ দিচ্ছে বিজেপি। গেরুয়ায় শিবিরের সেই প্রচেষ্টাকে শনিবার তৃণমূলের(TMC) তরফে তীব্র বিরোধিতা করা হল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja) এদিন সংবাদমাধ্যমকে জানান, ‘মালদায় যে ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপি দুটো বিষয়কে গুলিয়ে মণিপুরের বীভৎসতাকে আড়াল করতে চাইছে।’

আরও পড়ুন ‘I.N.D.I.A. জিতবে, এনডিএ হারবে’, আত্মবিশ্বাসী কৌস্তভ

জানা গিয়েছে, ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা দুইজন মহিলা পুলিশ কর্মী ও ৩জন সিভিক ভলেন্টিয়ার উন্মত্ত জনতার হাত থেকে ওই দুই মহিলাকে ছাড়িয়ে নিতে আপারাণ চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি। পরে খবর পেয়ে পুলিশ বড় বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায় ও আহত দুই মহিলাকে উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেই ঘটনা প্রসঙ্গে এদিন রাজ্যের মন্ত্রী আরও জানিয়েছেন যে, তাঁরা ঘটনাটির খোঁজ নিচ্ছেন বিস্তারিত ভাবে। পুলিশ বিষয়টি দেখছে। এভাবে আইন কে কেউ হাতে তুলে নিতে পারেন না। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তারা কঠোর শাস্তি পাবে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্তদের কারোর গ্রেফতারির কোনও খবর মেলেনি। তবে ওই দুই মহিলাকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00