Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেল্লোরের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৮ রোগীর মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নেল্লোরের জেলা সদর  হাসপাতালে অক্সিজেনের অভাবে ছয় রোগীর মৃত্যু হয়েছে বলে পরিজনরা অভিযোগ তুলেছেন। শনিবার ওই অভিযোগ তুলে বিক্ষোভও দেখান মৃতদের পরিবারের সদস্যরা। হাসপাতালে ভাঙচুরও চাোলানো হয়। যদিও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সুপার সিদ্ধা নায়েক। তাঁর দাবি, অজানা এক রোগে ওই রোগীরা মারা গিয়েছেন। এদিন সকালে নেল্লোরের জেলা […]

মণিপুরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামিল হয়েছিলেন এস চূড়াচাঁদ সিং। স্বাধীনতা সংগ্রামী হিসেবে তাঁকে সম্মানিত করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। যে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন চূড়াচাঁদ সিং, সেই দেশের মাটিতেই তাঁর অশীতিপর স্ত্রীকে জ্যান্ত পুড়ে মরতে হয়েছে। মণিপুরে জাতি হিংসা চলাকালীন গত ২৮ মে কাকচিং জেলার সেরাউতে ৮০ বছরের […]

ট্রায়াল ছাড়াই এশিয়াডে বজরংরা, হস্তক্ষেপ করল না দিল্লি হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসের জন্য বিনেশ ফোগত ও বজরং পুনিয়াদের সরাসরি নির্বাচিত হওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। শনিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সতীশ চন্দ্র শর্মা দুই কুস্তিগিরের সরাসরি নির্বাচিত হওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করতে গিয়ে বলেছেন, কোন কুস্তিগির যোগ্য তা ঠিক যাচাই […]

একটানা মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর রেকর্ড ভাঙলেন নবীন পট্টনায়ক

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: মুখ্যমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নিরিখে প্রয়াত জ্যোতি বসুকে টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু দায়িত্ব পালন করেছিলেন ২৩ বছর ১৩৭ দিন। আর শনিবার ওই রেকর্ড টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বিজেডি নেতা নবীন পট্টনায়ক একটানা ২৩ বছর ১৩৮ দিন ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। টানা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের […]

শেষ ম্যাচ টাই, বাংলাদেশের সঙ্গে সিরিজ ভাগাভাগি হরমনপ্রীতদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জয়ের জন্য দরকার ছিল মাত্র এক রানের। কিন্তু ওই রান তুলতেই পারলেন না মেঘনা সিং। উল্টে মারুফা আক্তারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। আর তার ফলেই ভারত ও বাংলাদেশের মহিলা দলের শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচ টাই হয়ে যায়। দুই দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজ ভাগাভাগি করে নিল হরমনপ্রীত কাউর-নিগার সুলতানারা। […]

অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ লাহিরু থিরিমান্নের

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: একরাশ অভিমান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার লাহিরু থিরিমান্নে। শনিবার ফেসবুকে এক পোস্টে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেছেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া যে কঠিন ছিল তা জানাতে ভোলেননি শ্রীলঙ্কার ওয়ান ডে টিমের প্রাক্তন অধিনায়ক। ২০১০ সালে ঢাকার মিরপুরে ত্রিদেশীয় […]

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কাদা মাখা ধ্বংসস্তুপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। শনিবার নতুন করে আরও চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে  রায়গড়ের ঈর্ষালওয়াড়িতে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকের নিথর দেহ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  লাগাতার বর্ষণের ফলে বুধবার গভীর রাতে […]

‘পুরুষত্ব থাকলে ‘মণিপুর ফাইলস’ বানান’, বিবেক অগ্নিহোত্রীকে খোঁচা নেটা নাগরিকের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মণিপুরের বিবস্ত্র কাণ্ড নিয়ে টুঁ শব্দটি করছেন না বিজেপিপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অথচ বিজেপি বিরোধী রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই নখদাঁত বের করে আক্রমণে ঝাঁপান। ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের এমন দ্বিচারিতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিঁধতে শুরু করেছেন নেটা নাগরিককরা। কেউ কেউ তো দেশে প্রোপাগান্ডামূলক ছবি বানানোর হোতার পুরুষত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।  ওয়ান্ডারার আলি […]

দেশে ৫ বছরে নিখোঁজ পৌনে তিন লক্ষ শিশু, শীর্ষে মধ্যপ্রদেশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে শিশু নিখোঁজের ঘটনা লাগাতার বেড়ে চলেছে। গত পাঁচ বছরে নিখোঁজ হয়েছে পৌনে তিন লক্ষ শিশু। তার মধ্যে শিশুকন্যার সংখ্যা ২ লক্ষ ১২ হাজারের বেশি। শিশু নিখোঁজের নিরিখে দেশে শীর্ষস্থান দখল করেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। শিবরাজ সিং চৌহানের রাজ্যে পাঁচ বছরে নিখোঁজ হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। দেশে গত  পাঁচ বছরে কত […]

মালদার নারী নিগ্রহের ঘটনায় যোগ নেই রাজনীতির, দাবি তৃণমূলের

মালদার ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তৃণমূল। তবে ওই ঘটনায় পুলিশ দুই নির্যাতিতাকেই গ্রেফতার করেছে। ঘটনায় চাঞ্চল্য রাজ্যে।

কুড়মিদের আন্দোলন অক্সিজেন দেয়নি বিজেপিকে, চিন্তায় পদ্মনেতারা

কুড়মিদের আন্দোলন জঙ্গলমহলের ৪ জেলার ৫টি লোকসভা কেন্দ্রে বিজেপিকে কোনও ফায়দাই দেয়নি। কার্যত বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী আগামী লোকসভার ভোটে।

বাংলাদেশে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৪

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাত সকালেই ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন। জীবিত অবস্থায় আরও ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। হতাহতদের […]

চির ঘুমের দেশে পাড়ি চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিনের

আন্তর্জাতিক ডেস্ক: চির ঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তী কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। গত ১৩ জুলাই ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী। শুক্রবার তাঁর পরিবারের পক্ষ থেকে অভিনেতয্রীর প্রয়াণের খবর জানানো হয়েছে। তবে কী কারণে মৃত্যু সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। চ্যাপলিন কন্যা জোসেফিনের আকস্মিক প্রয়াণের খবরে শিল্পী মহলে শোকের ছায়া […]

পুতিনকে ‘কাপুরুষ’ বলায় গ্রেফতার প্রাক্তন কেজিবি আধিকারিক

আন্তর্জাতিক ডেস্ক: সমালোচনা সহ্য করা ধাতে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বরং সমালোচকদের জেলে পুরে সবক শেখানোর প্রতিই তাঁর বিশ্বাস। সমালোচনার কারণে গত কয়েক বছর ধরে রাশিয়ার জেলে ঘানি টানছেন কট্টর পুতিন বিরোধী হিসেবে পরিচিত আলেক্সাই নাভালনি। এবার পুতিনকে ‘কাপুরুষ’ বলায় রুশ গুপ্তচর সংস্থা কেজিবি’র প্রাক্তন আধিকারিক তথা যুদ্ধপন্থী সামরিক ব্লগার ইগর গিরকিনকে শুক্রবার গ্রেফতার […]

‘খেলা হবে’ প্রকল্পের মজুরি খুব খারাপ হবে না, নূন্যতম ২৩০টাকা

নবান্ন সূত্রে জানা গিয়েছে খেলা হবে প্রকল্পের মজুরি খুব খারাপ হবে না। নূন্যতম প্রতি ব্যক্তি ১ দিনের কাজের জন্য ২৩০টাকা করে পাবেন।

হাঁটুর চিকিৎসার জন্য কেরলের আয়ুর্বেদিক হাসপাতালে ভর্তি রাহুল গান্ধি

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ‘ভারত জোড়ো যাত্রা’য় এক নাগাড়ে তিন হাজার কিলোমিটার হাঁটার ফলে হাঁটুতে শুরু হয়েছিল যন্ত্রণা। মাঝে মধ্যেই যন্ত্রণা চাগাড় দিচ্ছে। সেই যন্ত্রণার উপশমে আয়ুর্বেদিক চিকি‍ৎসারই দ্বারস্থ হলেন রাহুল গান্ধি। শুক্রবার রাতেই ভর্তি হয়েছেন কেরলের মাল্লাপুরম জেলার কোট্টাক্কালের আর্য বৈদ্যশালায়। আগামী দুই সপ্তাহ ওই হাসপাতালেই চিকি‍ৎসা চলবে প্রাক্তন কংগ্রেস সভাপতির। সূত্রের খবর, গত সেপ্টেম্বরে […]

0:00