সামনেই বড় বিপদ, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পদধ্বনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। ভোরের দিকে দিচ্ছে উত্তুরে হাওয়া। আর এই সময় ফের  গভীর নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে এসেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে আবহাওয়াবিদরা।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, এদিন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ২৩ নভেম্বর শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে। আর তাতেই সোমবারের মধ্যে সাগরে ফের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এই নিম্নচাপের জেরে বাংলায় নেই বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এই ঘূর্ণিঝড় হলে তার প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার উপকূলে।

এদিন  আবহাওয়া দফতরের তরফে  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকা পর্যটকদের সতর্ক করা হয়েছে । আগামী কয়েকদিন  ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সর্তকতা জারি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ।  শুধু তাই নয় দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকার কারণে  ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন। তবে সাগরে নিম্মচাপ এলেও এখনই বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এখান থেকেই স্পষ্ট যে, আগামী বেশ কয়েকদিন রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]