চরে আটকে গেল ভেসেল, গঙ্গাসাগরে তীর্থ করতে গিয়ে আতঙ্কে পুণ্যার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই ঘন কুয়াশা। এর ফলে গঙ্গাসাগরে তীর্থ করতে গিয়ে ঘটল বিপত্তি।পুণ্যার্থীবোঝাই ভেসেল উঠে গেল মুড়িগঙ্গা নদীর চরে। লট এইটের কাছে ঘটে এই দুর্ঘটনা । আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল  সুন্দরবনের উপকূলবর্তী এলাকা। গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেওয়া প্রথম ভেসেলটি ঠিকমতো মুড়িগঙ্গা পেরিয়ে যায়। দ্বিতীয় ভেসেলটি কচুবেড়িয়া থেকে ৮টার সময়ে রওনা দেয়। কিন্তু দৃশ্যমানতা কম থাকায় ভেসেলটি উঠে যায় চরে। একেবারে এলসিডি ঘাটের কাছেই চরে উঠে যায় ভেসেলটি। ওই ভেসেলটিতে কয়েকশো পুণ্যার্থী ছিলেন। তারা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান সাগর থানার পুলিশ কর্তারা। উপকূল থানার পুলিশ ছোট ভুটভুটি করে ভেসেলের কাছাকাছি পৌঁছয়। পুণ্যার্থীদের ভেসেল থেকে নামানোর চেষ্টা চালান পুলিশকর্মীরা।

প্রসঙ্গত, এই ধরনের ঘটনা নতুন নয়। গত বছরও এই দুঘটনার সাক্ষী ছিলেন পুণ্যার্থীরা। গত বছর ১৭ জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্যস্নান ছেড়ে ফেরার পথে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়েছিলেন দুশোর উপর পুণ্যার্থী। রাতভর চরেই কাটাতে হয়েছিল সকলকে। উত্তুরে হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার জেরে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]