Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নকশালবাড়িতে দুই গাড়ির সংঘর্ষে মৃত বিহারের ২ বাসিন্দা, আহত ৩

দুর্ঘটনার (Accident) জেরে আহত হয়েছেন আরও তিন জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের নকশালবাড়িতে (Naxalbari) মর্মান্তিক দুর্ঘটনা (Car Accident)। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বিহারের বাসিন্দা দু’জনের। দুর্ঘটনার (Accident) জেরে আহত হয়েছেন আরও তিন জন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার অন্তর্গত এশিয়ান হাইওয়ে-২ এর বেঙ্গাই জোত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত দু জনের নাম মহম্মদ একরাম (২৪), মহম্মদ মুদাসির (২২)। তাঁরা বিহারের কিশনগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছেন যারা তারা হলেন মুকদম আশরফ, আব্দুল গুফরান, মহম্মদ দিলশাদ। জখম ব্যক্তিরাও বিহারের বাহাদুরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, রবিবার সকালে নকশালবাড়ির এলাকায় এশিয়ান হাইওয়ে-২ এর বেঙ্গাই জোতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুটি চলন্ত গাড়ি ছিটকে দূরে পড়ে গিয়ে। দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। একটি গাড়ির ভিতরে থাকা ৫ জন বিহারের বাসিন্দা গুরুতর জখম হন। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে তাঁরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মৃত দুজনের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় নকশালবাড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এক উদ্ধারকারী বলেন, ‘মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ হয়। তড়িঘড়ি ছুটে এসে দেখি একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’

 অন্যদিকে শনিবার রাতে নকশালবাড়িতে আরেকটি পৃথক দুর্ঘটনার ঘটনা ঘটে। শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে নকশালবাড়ি(Naxalbari) অটলের কাছে চেঙ্গা নদীতে উলটে পড়ে যায় একটি লরি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভয়ঙ্কর দুর্ঘটনা, কান্দিতে ডাম্পার ট্রেকারের সংঘর্ষে মৃত্যু ৫ পুণ্যার্থীর

মাদুরাইয়ে মর্মান্তিক গতির বলি, একই পরিবারের ৪ জনকে পিষল ঘাতক গাড়ি

মহিষাদলে পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু, স্থানীয়দের মারে জখম চালক

নদিয়ায় মৃতদেহ সৎকার করে ফেরার পথে ঝড়ল রক্ত, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

রাস্তা পার হতে গিয়ে বিপত্তি, গাড়ির তলায় পড়ে ছিন্নভিন্ন ৯৩ বছরের বৃদ্ধা

ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত গাড়িচাপা, অনিচ্ছাকৃত খুনের মামলা হতেই ক্ষুব্ধ মৃতের পরিবার

ঠাকুরপুকুর বাজারে ঢুকে পর পর পথচারিদের ধাক্কা বেপরোয়া গতির গাড়ির

সাতসকালে ইএম বাইপাসে মদ্যপ চালকের তাণ্ডব, ভয়াবহ দুর্ঘটনায় আহত ২

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00