নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: দিন দিন বাড়ছে গরমের দাপট। রাস্তায় বেড়ালেই তীব্র দাবদহ অনুভূত হচ্ছে। এই কারণেই সমস্ত জায়গায় বাড়ছে বৈদ্যুতিক চাহিদা। গরম কালে কম বেশি সব জায়গাতেই লোডশেডিং-এর সমস্যা দেখা যায়। এই রকমই একাধিক সমস্যা নিয়ে জর্জরিত নিতুড়িয়া থানা এলাকার বারুইপাড়া লোকনাথ কলোনির বাসিন্দাদের। রোজ একটি নতুন নতুন বৈদ্যুতিক সমস্যা তৈরি হয় তাঁদের।
জানা গিয়েছে, ওই এলাকায় একাধিক বাড়িতে বৈদ্যুতিক সংযোগ জন্য বিদ্যুৎ দফতর থেকে নতুন ট্রান্সফরমার লাগিয়ে দিয়ে যায়। এই যন্ত্র লাগানোর পর থেকেই সমস্যার সুত্রপাত হয়। মাঝে মাঝেই অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে বিদ্যুৎ চলাচল। এই কারণেই বার বার অধিকাংশ বাড়িতেই বিদ্যুতের ফিউজ উড়ে যাচ্ছে। এই অতিরিক্ত বিদ্যুৎ চলে আসার কারণে বাড়িতে থাকা সমস্ত বৈদ্যুতিন যন্ত্রগুলি নষ্ট হয় যাচ্ছে। এর ফলে মহা সমস্যার মুখে পড়ে গিয়েছে এলাকার বাসিন্দারা। এই সমস্যা সহ্য করতে না পেরে শেষে দফতরে খবর দেওয়া হয়। রবিবার বিদ্যুৎ দফতর থেকে কর্মীরা ট্রান্সফর্মার ঠিক করতে আসেন কলোনিতে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিদ্যুৎ দফতর থেকে কর্মীরা কলোনিতে এসেছিলেন। তাঁরা সমস্ত ট্রান্সফরমার ভাল করে পরীক্ষা করে দেখেন। কিন্তু কোন সমস্যা না পেয়ে চলে যায়। যাওয়ার সময়তেই সেখানের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে।
কলোনির বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনও মাসে বিদ্যুৎ বিল বাকি থেকে গেলে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা বললেন নানা ধরণের কাগজ আনতে বলা হয় দফতর থেকে। এই নিয়ে বারুইপাড়ার কলোনিতে প্রায় তিনমাস ধরে সমস্যার পরেও এই দফতর কোনও ব্যস্থাই করে না। কলোনির কিছু কিছু মানুষ জানায়, এলাকার একাধিকজনের দামি দামি জিনিসপত্র রয়েছে যা ওই নতুন ট্রান্সফরমারের জন্য পুড়ে যাচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম বার বার নষ্ট হয়ে যাওয়ার কারণে ভয়ে ব্যবহার করছি না।
পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব এই বিষয় জানিয়েছেন, “সমস্যার কথা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে।”
দফতরের এক কর্মী জানিয়েছেন, “ট্রান্সফর্মারটিতে ত্রুটি রয়েছে। আপ ডাউন করার জন্য সমস্যা হচ্ছে। ট্রান্সফর্মারটি বদল করা ছাড়া উপায় নেই।”