‘মা-বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে’ দেওয়ার হুমকি দিয়ে সাসপেন্ড তৃণমূল নেতা

অতীশের স্ত্রী অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর। কিন্তু তারপরেও দল অতীশকে রেয়াত করছে না। অতীশেরও দাবি, তিনি ভুল কিছু করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের সভায় মঞ্চে দাঁড়িয়ে ‘মা-বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে’ দেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অশোকনগরের কল্যাণগড় পুরসভা(Ashoknagar Kalyangarh Municipality) এলাকার তৃণমূল নেতা(TMC Leader) অতীশ সরকার(Atish Sarkar)। সেই ঘটনার জেরে তাঁকে দল থেকে ১ বছরের জন্য সাসপেন্ড(Suspended from Party for 1 Year) করা হয়েছে বলে এদিন তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল। এদিন সকালে তৃণমূলের তরফে কুণাল ঘোষ ট্যুইট করে জানিয়ে দেন, ‘যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল ১ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।’

আরও পড়ুন, মালদায় কংগ্রেসকে ধাক্কা দিল তৃণমূল, জার্সি বদল কালিয়াচকের ৪ পঞ্চায়েত সমিতির সদস্যের

জানা গিয়েছে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বারাসত সদর মহকুমার অন্তর্গত অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় রবিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল, ‘‘মা-বোনেদের সম্মান, আমাদের সম্মান’। সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই অতীশ বলেন, ‘আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি, তা হলে সেই পোস্টার খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নেই। আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি, তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো?’

আরও পড়ুন, বাবুঘাটের শুটআউটের ঘটনায় গ্রেফতার ২, অধরা মূল অভিযুক্ত

অতীশ সরকারের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ার মারফত ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর তার জেরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্কও। এই অবস্থায় তৃণমূলের তরফে দ্রুত পদক্ষেপ করা হল অতীশকে দল থেকে ১ বছরের জন্য সাসপেন্ড করে। ঘটনাচক্রে অতীশের স্ত্রী অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর। কিন্তু তারপরেও দল অতীশকে রেয়াত করছে না। দল থেকে সাসপেন্ড হওয়ার খবর পেয়ে অতীশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজের বক্তব্যে অনড় থাকছেন। তাঁর রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছেন, তাঁদের উদ্দেশেই এই কথা বলেছেন তিনি। তবে কারও খারাপ লাগলে ক্ষমাও চেয়ে নিচ্ছেন।

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাইক থামিয়ে হত্যার অভিযোগ

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

পদ ছাড়ার জন্য চাপ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ নিহত তৃণমূলকর্মীর স্ত্রীয়ের

সপ্তমশ্রেণির নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতাকে গ্রেফতার

পার্টি অফিস থেকে ফেরার পথে তৃণমূলনেতাকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

ফের ভারতের সীমান্ত আকাশে রহস্যময় আলো! ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফ

সাতসকালে কেঁপে উঠল টিটাগড়, ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত এলাকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]