Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাইক থামিয়ে হত্যার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: ফের রাজ্যে খুন তৃণমূল কর্মী। চলতি মাসেই এক সপ্তাহে একাধিক তৃণমূল কর্মীর খুনের খবর সামনে এসেছিল। এবার ভরতপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে। মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ (৫৫)।

জানা গিয়েছে, ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের সিহালা গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোষ। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ। তিনি ভরতপুর থানা এলাকার ময়ূরাক্ষী নদীর বাঁধ লাগোয়া সুনিয়া গ্রামের কাছে আসতেই দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়।তাঁর সঙ্গে কয়েকজনের বচসাও হয় বলে অভিযোগ। সেই সময় বাইকে করে এসে কয়েকজন আক্রমণ করে। পরিবারের অভিযোগ, কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তার ওপর চড়াও হয়ে কোপানোর সময় তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়দের ছুটে আসতে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারা এসে ষষ্ঠী ঘোষকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। দ্রুত তারা খবর দেয় থানায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তার তদন্ত চলছে। দুষ্কৃতীদের খুঁজে বের করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00