Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট আবহে কেতুগ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে শুরু হয়েছে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। এদিন বাংলার ৮ টি কেন্দ্রে রয়েছে  নির্বাচন। আর তার মাঝেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ছড়াল উত্তেজনা। রবিবার রাতে খুন হল তৃণমূল কর্মী। অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে ৷  এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর ৪৫-এর  মিন্টু শেখ । তৃণমূল কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি তাদের দলীয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন মিন্টু । সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। আর তারপর তাঁকে ধারাল অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়।তাতেই গুরুত্বর আহত হয়ে প্রাণ হারান মিন্টু। এরপরেই রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ।   বর্তমানে তৃণমূল কর্মী মৃত্যু নিয়ে কেতুগ্রামে ছড়িয়েছে উত্তেজনা।

ইতিমধ্যেই মিন্টু হত্যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তারা দাবি করেছে, এই খুনের সঙ্গে জড়িত হয়েছে সিপিএম। তারা নির্বাচনে জিততে পারবে না বলে এই হত্যাকাণ্ড চালিয়েছে। তবে তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দেয়নি সিপিএম। এই নিয়ে জেলা পুলিশ আধিকারিক জানিয়েছে, তৃণমূলের এক কর্মী খুন হয়েছেন বলে খবর পেয়েছি। এখনও পর্যন্ত দুইজনকে   গ্রেফতার করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00