Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন  নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। শনিবার রাতে  বাড়িতে আচমকাই হার্ট অ্যাটাক । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। নাসিরউদ্দিনের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া । 

সূত্রের খবর, শনিবার রাত ১১ টা ৫০ মিনিট নাগাদ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন । সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা পলাশির মীরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু সেখানে যেতেই চিকিৎসকেরা জানিয়ে দেন  হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিনের মৃত্যু হয়েছে । বর্তমানে তৃণমূল বিধায়কের পরিবারে  রয়েছেন তাঁর এক পুত্র ও দুই কন্যা।

পেশায় আইনজীবী ছিলেন নাসিরুদ্দিন। ২০১১ সালে তিনি  তৃণমূলে যোগদান করেন । প্রথম বার কালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি৷ ২০১৬ সালে অবশ্য নাসিরুদ্দিনকে  টিকিট দেয়নি শাসক  দল৷ তবে  ফের ২০২১ সালে কালিগঞ্জ কেন্দ্র থেকে নাসিরুদ্দিনকেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস৷ আর তাতেই জয়ী হন তিনি । রাজ‍্য রাজনীতিতে লাল নামে পরিচিত ছিলেন তিনি।   বলা বাহুল্য, ২০২৬ সালেই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন । তারআগেই  আচমকাই নাসিরুদ্দিনের  মৃত্যুতে কালীগঞ্জ আসনি ফাঁকা হয়ে গেল। ফলে এই আসনে উপনির্বাচন করাতে হবে।  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00