Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাঙড়ে চলল গুলি। চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রজ্জাক খাঁকে গুলি করে খুন। মৃত্যু নিশ্চিত করতে অস্ত্রের কোপও মারা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।  ভাঙড় থানার কাছেই তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, তৃণমূল নেতা রজ্জাক খাঁ শওকত মোল্লার ঘনিষ্ট বলে পরিচিত। বৃহস্পতিবার দলীয় কর্মসূচি সেরে কাজ সেরে বাড়ি ফেরার সময় আচমকাই তাঁকে লক্ষ্যে করে গুলি করে দুষ্কৃতী। গুলি করে মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। তারপরেই পালিয়ে যায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকরাউন্ড গুলি চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রজ্জাক। তাঁকে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুলিশ কুকুর নিয়ে গিয়ে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রজ্জাকের ওপরে নজর রেখেছিল দুষ্কৃতীরা। সে কখন কোথায় যাচ্ছে, কাী করছে সবটাই জানা ছিল তাদের।

বৃহস্পতিবাররে পর শুক্রবারও সকালেও থমথমে হয়ে রয়েছে ভাঙড়। তল্লাশি শুরু করেছে লালবাজার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। দুজনকে এই  ঘটনায় আটক করা হয়েছে। অঞ্চল সভাপতি রজ্জাক খাঁর খুনে তাঁদের যোগাযাগের সূত্র মিলেছে। বৃহস্পতিবার খুনের পরে শুক্রবার সকালেও থমথমে হয়ে রয়েছে ভাঙ্গর। শাসক নেতা খুনের ভাঙড়ে চড়ছে রাজনীতির পারদ। নওশাদ সিদ্দিকীর মদতে খুন হয়েছে বলে অভিযোগ তুলেছেন শওকত মোল্লা। বিধানসভা ভোট হতে আর এক বছরও বাকি নেই। আর আগেই আতঙ্কে ভুগছে ভাঙড়। হিংসা, হানাহানি, খুন জখম লেগেই রয়েছে এলাকায়।

ভাঙরে পুলিশকে ইট, গাড়ি পোড়ানোর অভিযোগে গ্রেফতার নওশাদের দলের নেতা

ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের অফিস ভাঙচুর-আগুন  

কড়া হাতে সব অশান্তি দমন করার নির্দেশ সিপি মনোজ ভার্মার

ভাঙড়ের অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৯

ওয়াকফ আইন : আইএসএফ-র বিক্ষোভে অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে

ভাঙড়ে কড়া নজর, চালু হল লালবাজারের নয়া গোয়েন্দা ইউনিট

কীর্তনের আসরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

তৃণমূলের পার্টি অফিসে আগুন, ভাঙড়ে ছড়িয়েছে উত্তেজনা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00