নিজস্ব প্রতিনিধিঃ ফের তৃণমূল নেতার রহস্য মৃত্যু । মালদার পর এবার বহরমপুর । বুধবার উদ্ধার হয়েছে বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির নেতা । কী করে তাঁর মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি । ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশ সূত্রে খবর , নিহত তৃণমূল নেতা হলেন সুকুমার অধিকারী।
বুধবার সকালে রানীবাগান সংলগ্ন রাস্তার উদ্ধার হয় তাঁর দেহ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই তৃণমূল নেতা। কারণ, মৃতের শরীরের পাশ থেকে অ্যাসিডের বোতল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের তরফ থেকে জানান হয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সুকুমার। মঙ্গলবার রাতে বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে যান। এরপরেই বুধবার উদ্ধার হল নিহত তৃণমূল নেতার দেহ ।
সুকুমার অধিকারী হরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। টানা দুবার বহরমপুর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলেছিলেন। তাই এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হতেই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে কী কারণে সুকুমারবাবু আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্ধে রয়েছে জেলার শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এদিনের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । এখন পর্যন্ত পরিবারের তরফ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি ।