Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় নিরাপত্তা ফেরত পেতেই নাটক করছেন জগন্নাথ! তোপ তৃণমূলের

কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেতেই এখন নাটক করছেন রানাঘাটের সাংসদ। আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী রত্না ঘোষ কর ও জয়প্রকাশ মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে(Jagannath Sarkar) এবার পাল্টা আক্রমণে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার রাতে নদিয়ার কল্যাণী সঙ্গম সিনেমা হল থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে ফিরছিলেন জগন্নাথ সরকার। সেই পথেই হরিণঘাটার শিমূলতলায় তাঁর গাড়ির পিছনে বোমা পড়ে। জগন্নাথের অভিযোগ, তাঁকে প্রাণে মারার জন্যই শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। হরিণঘাটার মোহনপুর ফাঁড়ির কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। তার মধ্যে একটি বোমা ফাটে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, গোটা ঘটনাটি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাচ্ছেন। আর সেই সূত্রেই এবার তৃণমূল পালটা আক্রমণ শানিয়ে দাবি করেছে, কেন্দ্রীয় নিরাপত্তা(Central Security) ফিরে পেতেই এখন নাটক করছেন রানাঘাটের সাংসদ।

উল্লেখ্য জগন্নাথবাবু কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা পেয়েছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই জগন্নাথকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু কিছুদিন আগে হয়ে যাওয়া পুরসভা নির্বাচনের পরেই কেন্দ্র সরকার সেই নিরাপত্তার সুবিধা প্রত্যাহার করে নেয়। মনে করা হচ্ছে, জগন্নাথের সংসদীয় এলাকায় থাকা বেশ কিছু পুরসভাতে বিজেপি(BJP) একুশের বিধানসভা নির্বাচনে এগিয়ে থেকেও এবারের পুরনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। অথচ ওই সব পুরসভায় ভোট গ্রহণের দিন কোনও অভিযোগ উঠে আসেনি। বরঞ্চ বুক বাজিয়ে বিজেপির নেতারা দাবি করেছিলেন তাঁরা ওই সব পুরসভায় জয়ী হবেন। কিন্তু ভোটের ফল সামনে আসতেই দেখা যায়, জগন্নাথের সংসদীয় কেন্দ্র রানাঘাটের মধ্যে থাকা শান্তিপুর, তাহেরপুর, বীরনগর, নবদ্বীপ, রানাঘাট ও চাকদহ পুরসভায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। দলের সেই খারাপ ফল সামনে আসার কয়েকদিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জগন্নাথের কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা প্রত্যাহার করে। অনেকেরই ধারনা, পুরনির্বাচনে দলের খারাপ ফলের জন্যই কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছেন জগন্নাথ।

আর এই সূত্রেই তৃণমূল আক্রমণ শানিয়েছে জগন্নাথকে। এই বিষয়ে তৃণমূল নেত্রী রত্না ঘোষ কর(Ratna Ghosh Kar) জানিয়েছেন, ‘কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেতেই রীতিমত চিত্রনাট্য রচনা করে এই ঘটনা ঘটিয়েছেন সাংসদ স্বয়ং। বিজেপির বিধায়কের নিরাপত্তা রয়েছে অথচ সাংসদের নেই, এই ঘটনাটাই মেনে নিতে পারছেন না সাংসদ। তাই রীতিমত পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। উনি তৃণমূলের দিকে যে অভিযোগ তুলেছেন তা সর্বৈব ভাবে মিথ্যে। গোটাটাই সাজানো ঘটনা। হরিণঘাটা এলাকা খুবই শান্তিপ্রিয়। সেখানে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। সাংসদ যে ওই পথ দিয়ে যাবেন, তা কি তিনি তৃণমূলকে জানিয়ে রেখেছিলেন?’

জগন্নাথকে এই ঘটনা নিয়ে আক্রমণ শানিয়েছেন, সদ্য সস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারও(Joyprakash Majumdar)। তিনি জানিয়েছেন, ‘জগন্নাথবাবু অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সাজিয়েছেন। এর পর থেকে চিত্রনাট্য আরও ভাল করার দিকে মন দিতে বলব। কিছুদিন আগে তাঁর সেন্ট্রাল সিকিউরিটি তুলে নিয়েছে। আর বিজেপি নেতাদের উঁচু-নীচু বিচার হয় নিরাপত্তারক্ষী দিয়ে। তাই নিজেই এই চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। সিনেমা দেখতে যাওয়ার আগে কি তিনি দুষ্কৃতীদের বলে গিয়েছিলেন? কেউ কীভাবে জানতে পারে যে তিনি সিনেমা দেখে ফিরছেন?’ জগন্নাথবাবুর গাড়ি লক্ষ্য করে ওই বোমাবাজির ঘটনায় গতকাল রাতেই একাধিক জায়গায় পথ অবরোধ করে বিজেপি। এদিন সকালেও চাকদহে পথ অবরোধ করে বিজেপির নেতা ও কর্মীরা।   

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00