Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়ঙ্কর দুর্ঘটনা গুড়াপে, গাড়ি কেটে বার করা হল ৩ দেহ

ভোররাতে ভয়াল দুর্ঘটনা হুগলি জেলার গুড়াপের কাছে মাজিনান ব্রিজ এলাকায়। দুর্ঘটনায় মারা গেলেন এক দম্পতি সহ মোট ৩জন। সকলের বাড়ি বর্ধমান শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনা(Accident) ঘটে গেল হুগলি(Hooghly) জেলার গুড়াপে(Gurap)। সেই দুর্ঘটনায় মারা গেলেন এক দম্পতি সহ মোট ৩জন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি এতটাই তুবড়ে যায় যে শেষে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহগুলি বার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩জনেরই বাড়ি বর্ধমান শহরে(Burdhwan Town)। ওই দম্পতি কলকাতা বিমানবন্দর থেকে চার চাকার ছোট গাড়ি করে বর্ধমানে ফিরছিলেন। গাড়িটি তাঁদেরই। গাড়ি চালাচ্ছিল চালক। ভোররাতে সেটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের(Durgapur Expressway) ওপরে গুড়াপের মজিনান ব্রিজের কাছে একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। এরপরে পরেই দুর্ঘটনাগ্রস্থ ওই চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে আরও একটি গাড়ি। দুটি গাড়ির মাঝে পড়ে দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায় গাড়িটি। ভেতরের সাওয়ারি ৩জনই সেখানে আটকে পড়েন।  

আরও পড়ুন শিক্ষারত্ন প্রদানের বিজ্ঞপ্তি দিল রাজ্যের শিক্ষা দফতর

দুর্ঘটনার পরে স্থানিয়্রা উদ্ধারকার্যে এগিয়ে এলেও গাড়িটি এতটাই তুবড়ে যায় যে তাঁরা হতাহতদের গাড়ি থেকে বারই করতে পারছিলেন না। এই অবস্থায় তাঁরা খবর দেন পুলিশকে। গুড়াপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে ৩ জনের দেহ উদ্ধার করা হয়। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা চার চাকার ছোট গাড়িটির চালক ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, মৃত দম্পতি মেয়ের কাছে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। এরপর গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানে ফিরছিলেন তাঁরা। কিন্তু পথিমধ্যেই ঘটে দুর্ঘটনা। তাতেই মৃত্যু ঘটে ৩জনের। সোমবারই গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। তার জেরে মৃত্যু হয় দু’জনের। এই নিয়ে গত দু’দিনে গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট ৫জনের।  

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00