Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাজপুরের সমুদ্র সৈকতে কোন হকারদের ষ্টল বসতে দেবে না বন দফতর,মন্ত্রী অখিল গিরির পাশে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি,তাজপুর:পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিল গিরির পাশে এলাকাবাসী। বন দফতরের রেঞ্জার অফিসারের শাস্তি দাবী তুললো এলাকাবাসী। পরিস্থিতির উপর কড়া নজর বন দফতরের। এদিকে বন দপ্তরের(Forest Department) পক্ষ থেকে স্পষ্ট  নির্দেশ দেওয়া হয়েছে তাজপুরের সমুদ্র সৈকতে কোন বেআইনি হকার স্টল আর বসতে দেওয়া হবে না। গোটা পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাজপুরের বনদপ্তরের অফিসারদের। শুধু তাই নয় প্রতিটি মুহূর্তের খবর বন দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রী অখিল গিরি(Minister Akhil Giri) রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেখানে তার পরিপ্রেক্ষিতে তিনি কিছু অপ্রীতিকর কথা বলে ফেলেছেন। সেটা তার বলা উচিত হয়নি। তবে তিনি যদি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল না দিতেন তাহলে হয়তো গ্রামবাসীরা অন্য ঘটনা ঘটাতো। তাই তাকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়, এর পরে সেই সমস্ত দোকানগুলি বনদপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী। গত দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বনদপ্তর ভেঙে দেয়। এখানেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।

স্থানীয় বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরি পরের দিন শনিবার ছুটে যান এলাকায়। এলাকাবাসীদের নিয়ে কথা বলে কাঁথির বনদপ্তর এর রেঞ্জ অফিসার মনিষা সাউয়ের(Manisha Shaw) সাথে। কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে যান অখিল গিরি যে, সাত আট দশ দিনের মধ্যে রেঞ্জ অফিসারের আয়ু শেষ হয়ে যাবে, নানা কটু কথা বলতে থাকেন ওই রেঞ্জ অফিসারকে। আর এতেই অখিল গিরি খবরের শিরোনামে উঠে আসে। রবিবার সকাল থেকে এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য মন্ত্রী অখিল গিরির কোন দোষ নেই, উনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছে, রেঞ্জ অফিসার।

রবিবার সকাল থেকে তাজপুর(Tajpur) এলাকার থমথমে। বনদপ্তর এর আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির উপরে নজর রাখছেন। যাতে করে কোনভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমুদ্র সৈকতে যত্রতত্র জটলা রয়েছে। তবে নতুন করে কোন উত্তেজনার সৃষ্টি হয় নি। কেউ যাতে সমুদ্র সৈকতে কোন ষ্টল বসাতে না পারে ,তার জন্য সেখানে নজরদারি চালাচ্ছে বন দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00