Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজো মণ্ডপে বিতর্কিত ছবি, থানা ভাঙচুরের সাক্ষী থাকল হাওড়ার শ্যামপুর

সোমবার স্বাতী ভাঙ্গালিয়া সংবাদমাধ্যমকে জানান, থানায় ভাঙচুরের ঘটনার পরে এলাকায় র‍্যাফ নামানো হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসে আঁকো প্রতিযোগিতার একটি ছবি থেকে বিশৃঙ্খলার আগুন কিভাবে ছড়িয়ে পড়তে পারে তারই চাক্ষুষ প্রমাণ মিলল হাওড়া জেলার(Howrah District) উলুবেড়িয়া মহকুমার শ্যামপুরে(Shyampur)। রবিবার শ্যামপুরের একটি পুজো মণ্ডপের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ‘বসে আঁকো প্রতিযোগিতা’-র আয়োজন করা হয়। সেখানেই একটি ছবিকে ঘিরে বিতর্কের সূত্রপাত। ওই ছবির কারণে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগও উঠে এসেছে। ঘটনার জেরে বিশেষ একটি সম্প্রদায়ের তরফে শ্যামপুর থানায় অভিযোগ জানানোর পরে সেই ছবি সরিয়ে নেওয়ার পাশাপাশি ওই পুজো কমিটির জন ৫ সদস্যকে পুলিশ গ্রেফতারও করে। কিন্তু তারপরেও শ্যামপুর থানায় ডেপুটেশন(Deputation) দেওয়ার নামে একদল লোক রবিবার রাতের ব্যাপক ভাঙচুর চালায় থানায় এসে। শুধু তাই নয়, শ্যামপুরের অনান্য বেশ কিছু পুজো মণ্ডপেও ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট ৪০জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন, দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে কড়া পদক্ষেপ, ১লা জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ আতসবাজি

এদিন অর্থাৎ সোমবার হাওড়া গ্রামীন জেলা পুলিশের(Howrah Rural District Police) সুপার স্বাতী ভাঙ্গালিয়া সংবাদমাধ্যমকে জানান, থানায় ভাঙচুরের ঘটনার পরে এলাকায় র‍্যাফ(RAF) নামানো হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কেউ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণকে আহ্বান জানান। উল্লেখ্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এলাকায় বার বার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে ক্ষয়ক্ষতি আমজনতারই বেশি হয়। এবারে পুজোমণ্ডপ থেকে থানা ভাঙচুর কোনওটাই বাকি থাকেনি। তবে লক্ষ্যণীয় ভাবে এবারে গেরুয়া শিবির গোটা ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। কেননা এর আগে ধূলাগোড়-রানীহাটির ঘটনায় তাঁরা কার্যত গোষ্ঠী সংঘর্ষের ইন্ধন দিয়ে গেলেও তার ফায়দা কিবা বিধানসভা নির্বাচন, কিবা লোকসভা নির্বাচনে তুলতে পারেনি। যদিও পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও ফায়দা লুটেছে তাঁরা। যদিও ক্ষমতা দখল বা বোর্ড ধরে রাখা তাঁদের পক্ষে পরবর্তীকালে সম্ভব হয়নি।

আরও পড়ুন, লাঠি-লোহার রড নিয়ে হামলা বিসর্জনের শোভাযাত্রায়, চাঞ্চল্য কৃষ্ণনগরে

এই প্রেক্ষাপটে রবিবারের ঘটনায় এখনও পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ট্যুইট ভিন্ন আর কিছুই চোখে পড়ছে না। সম্ভবত গেরুয়া শিবির বুঝেই গিয়েছে রাজ্য সরকারের কড়া মনোভাব এবং পুলিশের কড়া নজরদারি এড়িয়ে তাঁরা শ্যামপুর নিয়ে বিশেষ ভাবে কিছু করে দেখাতে পারবে না। তার থেকেও বড় কথা মণ্ডপ ভাঙচুরের পরেও কার্যত তৃণমূলী দুর্গ হিসাবে পরিচিত শ্যামপুরের আমজনতা যেভাবে ধৈর্য্য দেখিয়েছেন এবং শান্তিস্থাপনে পুলিশের ওপর আস্থা রেখেছেন তার জেরে সেখানে গেরুয়া ব্রিগেডের তরফে কেউ কিছু করে উঠতেও পারেনি। পুলিশ শ্যামপুরে নিরপেক্ষ ভূমিকাই পালন করেছে বলে সেখানকার সবাই মনে করছেন। তাই দুই তরফের লোকেরাই গ্রেফতার হয়েছেন এবং দ্রুত সেখানে শান্তি স্থাপন করা গিয়েছে। তবে এই ঘটনার পড়ে গোটা উলুবেড়িয়া মহকুমা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেননা আগামী বুধবার লক্ষ্মীপুজো। এই মহকুমারই খালনা বিখ্যাত বারোয়ারি লক্ষ্মী পুজোর জন্য। একই রকম ভাবে বাগনানের জোকা গ্রামেও মানুষ ভিড় করেন লক্ষ্মী পুজো দেখার জন্য। সেই উৎসব যাতে কোনওভাবেই শ্যামপুরের ঘটনায় প্রভাবিত না হয় সেই দিকে কড়া নাজর রাখছে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ।    

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

সাতসকালেই উলুবেড়িয়ায় সিরিয়াল দুর্ঘটনা, অকালে ঝরল ৩ প্রাণ

মহিষমারিতে জনরোষে পুলিশ ক্যাম্পে আগুন, ঝাঁটাপেটা উর্দিধারীদের, শেষে লাঠিচার্জ

পুজোর মুখেই চেঙ্গাইলে বন্ধ হল জুটমিল, কাজ হারালেন ৭ হাজার শ্রমিক

‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

দিল্লির জোড়-বিজোড় এবার উলুবেড়িয়ার রাস্তায়, মানতে হবে সব অটো-টোটোকে

Cancer has no Answer, হাত-পা বাঁধা দেহ ভাসে পুকুরের জলে

আর জি কর যেন যুদ্ধের ময়দান, তাণ্ডবে কার্যত ধ্বংস জরুরি বিভাগ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00