Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বরূপনগরের সোনাই নদী থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: জিরো পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্লাগ মিটিং করে নিখোঁজের যুবকের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।৩৬, ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল সোনাই নদী থেকে।উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের(Hakimpur Gram Panchayet) দহরখন্দা এলাকার ঘটনা। বছর ২৮ এর আলমগীর মোল্লা ২০২৩ সালে ৩১ শে ডিসেম্বর বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায় নি। পরিবারের লোক স্বরূপনগর থানায় নিখোঁজের অভিযোগ লিপিবদ্ধ করেন। তারপর থেকে খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ।

৩৬ ঘণ্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে যুবকের মৃতদেহ পাশ থেকে পাওয়া যায় একশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য শুরু হয় এলাকায়। মঙ্গলবার সকাল বেলায় যুবকের দেহ দেখতে পেয়ে স্বরূপনগর থানার পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যান। যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের ঘটনা বিএসএফ(BSF) ও বিজিবি(BGB) মধ্যে ফ্লাগ মিটিং করে দুই দেশের প্রশাসনিক আধিকারিকরা উপযুক্ত নথীপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।

ময়নাতদন্তের জন্য বসিরহাট(Bashirhat) স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে যুবকের মৃতদেহ পাঠানো হয়। মৃত যুবকের পরিবারের দাবি সে সন্ধ্যেবেলা বাজার করতে গিয়েছিল। সেখান থেকে আর তার খোঁজ পাওয়া যায় না। কি করে সোনাই নদীতে তার মৃতদেহ পাওয়া গেল, এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে বিএসএফের বিরুদ্ধে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00