Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানিকচকে জামাইবাবুর বাড়ি থেকে শ্যালকের ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,মানিকচক ও জলপাইগুড়ি: জামাইবাবুর বাড়ি থেকে শ্যালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ডোমাট নিউ কদমতোলা এলাকায়। মৃত যুবকের নাম বঙ্কিম মন্ডল(২৬)। বাড়ি মানিকচকের(Manickchak) ভূতনি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীটোলা(Nanditola) এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, মৃত যুবক বঙ্কিম মন্ডল আনুমানিক কয়েক বছর অসুস্থতায় ভুগছিলেন। বিগত কয়েকদিন আগে চিকিৎসার জন্য ডোমাট […]

ভূপতিনগরে বোমা বাঁধতে গিয়ে আহত বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি,ভূপতিনগর ও বনগাঁ : পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে মঙ্গলবার বোমা ফেটে আহত হন এক ব্যক্তি। বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে ওই ব্যক্তি বলে তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান। আহত ব্যক্তি বিজেপির কর্মী।স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দের বাজার(Nander bazar) সংলগ্ন এলাকায় রামচক গ্রামে বিমল বাড়ুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা(Bomb) বাধার কাজ চলছিল। দুর্ঘটনাবশত বোমা […]

রেশন ডিলারদের চিঠি খাদ্য দফতরের

নিজস্ব প্রতিনিধি: রেশন ডিলারদের তিনটি সংগঠন যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই প্রসঙ্গে তাদের আর্থিক উন্নয়নে রাজ্য সরকার ন’দফা ব্যবস্থা গ্রহণ করেছে। খাদ্য দপ্তরের(Food Department) পক্ষ থেকে যুগ্ম খাদ্য সচিব সংগঠনগুলিকে চিঠি দিয়ে মঙ্গলবার জানিয়ে দেন, রাজ্য সরকার রেশন ডিলারদের আর্থিক উন্নয়নে সর্বদা সচেতন। তাই ধর্মঘটের কোন যৌক্তিকতা রেশন ডিলারদের নেই বলে মনে করছে খাদ্য দফতর। […]

স্বরূপনগরের সোনাই নদী থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: জিরো পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্লাগ মিটিং করে নিখোঁজের যুবকের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।৩৬, ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল সোনাই নদী থেকে।উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের(Hakimpur Gram Panchayet) দহরখন্দা এলাকার ঘটনা। বছর ২৮ এর আলমগীর মোল্লা ২০২৩ সালে ৩১ শে ডিসেম্বর বাজার করতে […]

জুটমিলে দালালরাজ, ঠিকাদারিরাজ বন্ধের দাবি সাংসদ অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: শ্রমিক স্বার্থ ছেড়ে কিছু দালাল মালিক পক্ষের হয়ে কাজ করছে। যার ফলে জুটমিলগুলোতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দালালরাজ, ঠিকাদারিরাজের বিরুদ্ধে সুর চড়ালেন শ্রমিক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ(MP) অর্জুন সিং। প্রসঙ্গত, স্প্রিং বিভাগের শ্রমিকদের ওপর চাপ বাড়ানোয় গত ২৭ ও ২৮ ডিসেম্বর জগদ্দলের ইন্ডিয়া অ্যাংলো জুটমিলে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। […]

ঘরে ঘটি বাটি থাকলে ঠোকাঠুকি হয়: রথীন ঘোষ

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ:নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।২’রা জানুয়ারি থেকে শুরু হল নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব উদযাপনী অনুষ্ঠান। মঙ্গলবার সকালে রোড রেসের(Road Race) মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর এই প্লাটিনাম জয়ন্তী উদযাপনে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। খাদ্যমন্ত্রীর(Food Minister) সাথে উপস্থিত ছিলেন […]

আইপিএলে না খেলতে পারায় আফসোস করলেন তাসকিন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আইপিএলে খেলার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে টাইগারদের পেস আক্রমণের মূল অস্ত্র কাণ্ডারী তাসকিন আহমেদকে। গত ১৯ ডিসেম্বর হয়ে যাওয়া আইপিএল নিলামে নাম ছিল তাঁর। ভিত্তিমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৭৫ লক্ষ টাকা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (নো অবজেকশন) না দেওয়ায় নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য […]

কলকাতায় চিনের জ্বরের উপসর্গ নিয়ে দশ বছরের বালিকা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরে এবার ধরা পরল চিনের নিউমোনিয়া উপসর্গ। বাঁশদ্রোনির ১০ বছরের এক বালিকার শরীরে এই নিউমোনিয়া পাওয়া গিয়েছে। ধুম জ্বর এবং প্রবল কাশি ও শ্বাসকষ্ট এই রোগের মূল উপসর্গ। চিনের নিউমোনিয়া কলকাতা(Kolkata) শহরে এক বালিকার শরীরে ধরা পড়ার পর নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। করোনা ও ডেঙ্গুর পাশাপাশি চীনের নিউমোনিয়া ব্যাকটেরিয়া […]

চায়ের দেশ চিনে বাড়ছে কফির চাহিদা

আন্তর্জাতিক ডেস্কঃ  চা আর কফির মধ্যে সর্বদাই চলে দ্বন্দ্ব। এবার সেই  দ্বন্দ্বের মধ্যেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চায়ের দেশ চিনে বেড়ে চলেছে কফির চাহিদা। আর তাতেই চিনের কফি বিক্রেতাদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগীতা। বর্তমানে চিনে চায়ের থেকে বাড়ছে কফির দোকানের সংখ্যা। এক পরিসংখ্যানে জানা গিয়েছে, গত কয়েকমাসে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছে চিনের কফির দোকানের সংখ্যা। […]

সুবলের বিরুদ্ধে ১৬ কাউন্সিলর, অনাস্থার জল গড়াতে পারে আদালতে

অনেকে মনে করছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে আনা অনাস্থার ঘটনার জল গড়াতে চলেছে আদালতে। কেননা সুবল পদ ছাড়তে নারাজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাকিস্তান দলে নেই শাহিন আফ্রিদি

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বুধবার থেকে সিডনিতে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট ম্যাচ। সিডনিতে খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাই গোটা বিশ্বের চোখ থাকবে তাঁর উপরেই। জীবনের শেষ ম্যাচে ব্যাট হাতে স্মরণীয় ইনিংস খেলতে পারেন কিনা, সে দিকেই নজর থাকবে সবার। সিডনি টেস্টের জন্য ইতিমধ্যেই যুযুধান দুই দল প্রথম […]

৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বেতন, শিক্ষককের মামলায় নির্দেশ হাইকোর্টের

আগামী ৬ সপ্তাহের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। স্কুল শিক্ষক সমন্বয় চৌধুরীর মামলায় রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।

টোকিও বিমানবন্দরে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৫ বিমান কর্মীর

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ৫ জন বিমান কর্মী প্রাণ হারিয়েছেন এবং  একজন বিমানের ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন। এদিন টোকিও-হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। এরফলে কোস্ট গার্ডের ওই বিমানে থাকা পাঁচ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন মেট্রোপলিটান  পুলিশ। […]

১০জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বিহার এবং উত্তরপ্রদেশ এবং সিকিম হয়ে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে ।কিন্তু সেটা খুব একটা শীতল নয়, তাই স্বাভাবিকের থেকে তাপমাত্রা এক ডিগ্রি বেশি চলছে।এই মুহূর্তে কোন ওয়েদার সিস্টেম নেই এ রাজ্যে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ গণেশ দাস এই খবর জানান। তিনি বলেন, আগামী পাঁচ থেকে সাত তারিখ […]

মঙ্গলেই শেয়ারবাজারে অমঙ্গলের ছায়া, ৩৭৯ সূচক কমল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নতুন বছরের প্রথম দিনে কোনও ক্রমে পতনের হাত থেকে রক্ষা পেয়েছিল শেয়ারবাজার। কিন্তু দ্বিতীয় দিনে পতন রুখতে পারল না। একদিনে সেনসেক্স পড়ল ৩৭৯ সূচক। আর নিফটি খোয়াল ৭৬ পয়েন্ট। মঙ্গলবার পতনের ফলে ফের ৭২ হাজারের গণ্ডি থেকে ৭১ হাজারের গণ্ডিতে নেমে এল সেনসেক্স। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ছাড়া বাকি অন্য ক্ষেত্রের সংস্থাগুলি শেয়ার […]

সাংগঠনিক বিষয় আলোচনা করার অধিকার সুব্রত বক্সির রয়েছে :ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি বিভিন্ন জেলার দ্বন্দ্ব মেটানোর লক্ষ্যে জেলা নেতৃত্বকে ডেকে পাঠানোর বিষয় নিয়ে দলের অন্তরে বিতর্ক শুরু হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে।এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, সুব্রত বক্সি দলের সভাপতি বিভিন্ন জেলার দলীয় দ্বন্দ্ব থেকে শুরু করে সাংগঠনিক বিষয় আলোচনা করার অধিকার তার আছে। এটা তার দায়িত্ব ও […]

‘মমতা-অভিষেক কোনও দ্বন্দ্ব নেই, যেভাবে প্রচার হচ্ছে, সেটা ঠিক নয়’: শোভনদেব

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও দ্বন্দ্বই নেই। জানিয়ে দিলেন শোভনদেব।

প্রমাণের অভাবে ২০১৯ সালের আইপিএলে বেটিং মামলা বন্ধ করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৯ সালে আইপিএলে বেটিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল ক্রিকেট মহল। তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। এবার প্রমাণের অভাবে ওই মামলার তদন্ত বন্ধে করে দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২৩ ডিসেম্বর দিল্লির আদালতে ওই ক্লোজার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে বেটিং নিয়ে তদন্ত বন্ধ করা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত […]

ধর্মঘটের মাঝেই জ্বালানি কেনার হিসাব বেঁধে দিল চণ্ডীগড় প্রশাসন

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে ট্রাক চালকদের ধর্মঘটে স্তব্ধ চণ্ডীগড়। এবার সেই ধর্মঘট নিয়ে মুখ খুলল চণ্ডীগড়ের প্রশাসন । এবার চণ্ডীগড়ে ট্রাক চালকদের ধর্মঘটে মাঝেই  দুই চাকার গাড়ি ২ লিটার অর্থাৎ সর্বোচ্চ ২০০ টাকা জ্বালানি  এবং ৪ চাকার গাড়ি ৫ লিটার অর্থাৎ ৫০০ টাকার  পর্যন্ত জ্বালানি কিনতে পারবে বলে জানান হয়েছে। […]

৩ দিনের ধর্মঘটে ট্যাঙ্কার চালকরা, জ্বালানি সরবরাহে ধাক্কা

এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পেট্রোল পাম্পগুলিতে বাইক, স্কুটি, গাড়ির লাইন চোখে পড়ছে পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য।

কীভাবে ঘটল জাপানের বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড!

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, টোকিও-হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। বর্তমানে ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষের জেরে বিমানের জানালা থেকে আগুনের শিখা বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার […]

শীতে ভাপা পিঠার বিক্রির ধুম বেড়েছে দক্ষিণ দিনাজপুরে

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা । এই জেলার বিভিন্ন খাবারের সুনাম রয়েছে বরাবরই । খাবারের তালিকাটাও বেশ বড় । জনপ্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে ক্ষীরের দই, নলেন গুড় আর নলেন গুড়ের তৈরি বিভিন্ন খাদ্যসামগ্রী । তবে কুয়াশা আচ্ছাদিত সকালে কিংবা হিমেল সন্ধ্যায় বাতাসে ভেসে আসা ভাপা পিঠার(Bhapa Pitha ) মন মাতানো গন্ধে […]

0:00