Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২২ বছর পর সোনাই নদীতে দুই বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: দীর্ঘ ২২ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল দুইপারে বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় করলেন।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর -এর ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল দুই বাংলা মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা(Boat Competition)। জানা যায়, দীর্ঘ ২২ বছর পরে স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা।

২২ বছর আগে দীর্ঘদিন ধরে চলতো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। ২০০২ সালে বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ বছর বিচারই হাকিমপুর(Hakimpur) গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারো অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। এই নৌকা বাই একসময় দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হতো ।কালের নিয়মে হারিয়ে গিয়েছিল ।

তাই প্রায় দুই যুগ পর আবার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের উদ্যোগে এই নৌকা বাইচ হল। জিরো পয়েন্টের(Zero Point) সীমান্ত রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকরা ছিলেন। পাশাপাশি জনপ্রতিনিধিরাও হাজির ছিলেন। এই প্রতিযোগিতার পাশাপাশি ছিল দুই সীমান্তের কড়া নজরদারি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00