Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখনউয়ের জয় রথ থামিয়ে জয়ী ঋষভের দিল্লি

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠেই রুখে গেল লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার রাতে চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হল লোকেশ রাহুলদের। প্রথমে ব্যাট করে আয়ুশ বাদোনির অসাধারণ লড়াইয়ে ১৬৭ রান তুলেছিল লখনউ। জবাবে ১১ বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট নিয়ে জিতে গেলেন ঋষভ পন্থরা। সৌজন্য ফ্রেজার ম্যাকগ্রুকের অনবদ্য অর্ধ […]

কাঁকুড়গাছিতে বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাত আটটা নাগাদ কাঁকুড়গাছির (Kakurganchi) একটি নামী শপিং মলের লাগোয়া বস্তিতে আগুন লাগে। দমকলের মোট পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ওই ঘিঞ্জি বস্তি এলাকায় ঘরের মধ্যে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে। এতে এই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। রাত আটটা কুড়ি নাগাদ প্রথম দুটি দমকলের(FireBrigade) ইঞ্জিন ঘটনাস্থলে […]

লখনউকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন বাদোনি

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কুলদীপ যাদবের ঘূর্ণিতে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙেই গিয়েছিল। কিন্তু শেষের দিকে বুক চিতিয়ে লড়াই করলেন আয়ুশ বাদোনি। আর তাঁর অনবদ্য ব্যাটিংয়ের দৌলতেই দিল্লির বিরুদ্ধে লড়াইয়ের মতো পুঁজি সংগ্রহ করল লখনউ। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে। দিল্লির পক্ষে ২০ রানে চার উইকেট নিয়েছেন কুলদীপ। টসে জিতে এদিন […]

নীল ষষ্ঠীতে মন্দির মন্দিরে ঘুরলেন জুন মালিয়া, ভক্তদের সঙ্গে নাচলেন অগ্নিমিত্রা পল

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর: গ্রামের পর গ্রাম ঘুরে নীল ষষ্ঠীর দিন শিব মন্দিরে গিয়ে গ্রামের লক্ষ্মীদের উন্নয়নের বার্তা দিলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া(Jun Malia)। অন্যদিকে,চৈত্র মাসে নীল ষষ্ঠীতে মাতলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলও(Agnimitra Paul)।শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের পথরা , বাজপাড়া , পালজাগুল , রঘুনাথপুর , মুন্সিপাটনা গ্রামে যান জুন মালিয়া। এদিন গ্রামের শিব মন্দির […]

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা হ্যারি কেইনের তিন সন্তানের

নিজস্ব প্রতিনিধি : গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ইংল্যান্ডের ফুটবল তারকা হ্যারি কেইনের তিন সন্তান। দুর্ঘটনাটি ঘটেছে জার্মানির মিউনিখে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। সম্প্রতি আর্সেনালের মাঠে চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হ্যারি কেইন। সেইসময় কেইনের পরিবারের সদস্যরা ছিলেন মিউনিখেই। জানা গিয়েছে, গত সোমবার […]

নাগরিকদের ইরান-ইজরায়েল ভ্রমণে না যাওয়ার পরামর্শ ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে। আর ওই যুদ্ধের আঁচ যাতে দেশের নাগরিকদের গায়ে না লাগে তার জন্য আমেরিকা, ভারত, ব্রিটেন-সহ একাধিক দেশ বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে। সেই তালিকায় যুক্ত হল ফ্রান্সও। শুক্রবার ফরাসি সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের কয়েক দেশে আপাতত ভ্রমণ না করার জন্য নাগরিকদের […]

রাজ্যে পুলিশের লাগাতার তল্লাশিতে উদ্ধার ১৩ কোটি নগদ সহ প্রচুর পরিমাণ মদ ও মাদক

নিজস্ব প্রতিনিধি: ১৩ কোটি টাকা নগদ সহ মদ ,মাদক এবং অন্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৫ জনকে মাদক সহ আটক হয়েছে। অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আরোও জানান, তৃতীয় পর্যায়ে বিজ্ঞপ্তি জরি হয়েছে। ৪ টি লোক সভা এবং ভগবানগোলাতে উপনির্বাচন হবে আগামী ৭ মে বলে জানালেন নির্বাচনী দফতরে অরিন্দম নিয়োগী(Arindam Niyogi)। […]

আইসক্রিম খেলে দাঁত শিরশির করে? স্বস্তি দিতে পারে ৩ টি টোটকা

যার ফলে দাঁতের ভেতরে থাকা স্নায়ুগুলো উন্মুক্ত হয়ে যায়। আর তখনই এই সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ‘টুথ সেনসিটিভিটি’। তবে এই শিরশিরানি অনুভূতি দূর কর করতে পারেন ৩ উপায়ে। সেগুলো কি কি?

গাজনে মন্দিরে পুজো দিয়ে জয়ের কামনায় সৌমিত্র-সুজাতা

নিজস্ব প্রতিনিধি : চৈত্র সংক্রান্তির আগে গাজনের মেলা উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল নামে বাঁকুড়ার প্রাচীন দুই মন্দির ষাড়েশ্বর মন্দির ও এক্তেশ্বর মন্দিরে। এই দুই মন্দিরই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। শুক্রবার এই দুই মন্দিরে এসে পৃথকভাবে পুজো দিলেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন নিজের জয়ের […]

‘পুষ্পা ২’-এর ভয়ে জবুথবু, পিছিয়ে গেল রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ মুক্তি

তাঁরা ভেবেছিলেন ১৫ অগস্টের অনেক আগেই শুটিং শেষ হয়ে যাবে। কিন্তু ছবিটির শুটিংয়ে সময় লাগছে। তাই অজয় এবং রোহিত নির্ধারিত তারিখে মুক্তি দিতে তাড়াহুড়ো করতে চান না।

তিহাড়ে কেজরির সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ভগবন্ত মানে

নিজস্ব প্রতিনিধিঃ জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তিহাড় জেলে গিয়ে দেখা করার অনুমতি পেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে । আগামী ১৫ এপ্রিল তিনি জেলে গিয়ে কেজরির সঙ্গে  দেখা করবেন । জানা গিয়েছে তিহাড়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দিল্লি ও পাঞ্জাবের পুলিশরা এই দুই নেতাকে দেখা করার অনুমতি দিয়েছে। সূত্রের খবর, জেলের নিয়ম মেনেই তাদের এই সাক্ষাৎ হবে। […]

মার্চে খুচরো মূল্যস্ফীতি ৪.৮৫ শতাংশ, ৫ মাসের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখেই স্বস্তির খবর মোদি সরকারের জন্য। গত মার্চ মাসে দেশে খুচরো মূল্যস্ফীতির হার এক ধাক্কায় ৫ শতাংশের নিচে নেমে গিয়েছে। খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৮৫ শতাংশে। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। গত ফেব্রুয়ারি মাসে দেশে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৫.০৯ শতাংশে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জিনিসপত্রের দাম […]

২২ বছর পর সোনাই নদীতে দুই বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: দীর্ঘ ২২ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল দুইপারে বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় করলেন।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর -এর ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল দুই বাংলা মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা(Boat Competition)। জানা যায়, দীর্ঘ ২২ বছর পরে স্বরূপনগরের […]

IPL ঝড়ে ক্লিনবোল্ড একাধিক সিরিয়াল, ‘জগদ্ধাত্রী’ হেরে ভূত, সেরার সেরা কে?

প্রতি সপ্তাহে যেসব মেগা বেঙ্গল টপার হয় তাঁদের গড় নম্বর সাধারণত ৯-এর ঘরেই থাকে। কিন্তু আইপিএল-এর প্রভাবে বাংলা সিরিয়ালের অবস্থা খারাপ। তবে সব কিছুর মধ্যেও জি বাংলাকে টপকাতে পারেনি স্টার জলসা

বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ঈশান

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এবার মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যান। আসলে তিনি যে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে মনেপ্রাণে মেনে নিতে পারেননি, সেকথাই ফুটে উঠেছে তরুণ এই খেলোয়াড়ের গলায়। গত বৃহস্পতিবার রয়্যাল চ্যাসেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে ঈশান কিষাণকে। […]

বেঙ্গালুরুর বিস্ফোরণকাণ্ডে ধৃত ২ জঙ্গি কলকাতার হোটেলে আত্মগোপন করেছিল

নিজস্ব প্রতিনিধি : বেঙ্গালুরু রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে ধৃত ২ জঙ্গি কলকাতার লেলিন সরণিতে একটি হোটেলে আত্মগোপন করেছিল। ভুয়ো তথ্য দিয়ে ধর্মতলা সংলগ্ন লেলিন সরণির একটি হোটেলে ঘর ভাড়া নিয়েছিল পরে পালিয়ে গিয়ে কাঁথিতে ডেরা বেঁধেছিলেন। শুক্রবার বিকেলে এনআইএ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ধৃত দুই জঙ্গি  মুসাভির শাজিব হুসেন এবং আবদুল মতিন ত্বহাকে এদিনই কলকাতার নগর […]

যুদ্ধের আশঙ্কা ভারতীয়দের ইরান- ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বিদেশমন্ত্রকের

নিজস্ব প্রতিনিধিঃ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলের ওপর হামলা চালাবে ইরান। তা নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রশাসন। এই আবহে যুদ্ধের আশঙ্কা করে  ভারতীয় পর্যটকদের ইরান এবং ইজরায়েলে যেতে নিষেধাজ্ঞা জারি করল বিদেশমন্ত্রক। পাশাপাশি যারা ইরান এবং ইজরায়েলের রয়েছে তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে, […]

রাজস্থানে বিজেপির পরিকল্পনা ভেস্তে দেবে RRR

নিজস্ব প্রতিনিধিঃ রুপালি পর্দায় ঝড় তুলেছিল রাজামৌলির পরিচালিত RRR সিনেমা। আর এবার রাজস্থানে নির্বাচনের বিজেপি চাপে ফেলতে পথে নামল RRR। তবে এটি রাজামৌলির সিনেমার RRR নয় এনারা হলেন রবীন্দ্র সিং ভাটি এবং রাজকুমার রট।  বর্তমানে এই দুই যুবকই রাতের ঘুম কেড়েছে গেরুয়া শিবিরের। আসন্ন নির্বাচনে বছর ২৬-এর  রবীন্দ্র সিং ভাটিয়া লড়ছেন বাড়মের লোকসভা কেন্দ্র থেকে। […]

ভোট মিটলে নবজোয়ার ২, জলপাইগুড়িতে ঘোষণা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: লোকসভা ভোট মিটে গেলে ফের ‘নব জোয়ার’ কর্মসূচিতে ঝাঁপাবেন বলে ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার সভায় তিনি ওই ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে জলপাইগুড়ি আসনে বিজেপির বর্তমান সাংসদের পতন নিশ্চিত করারও ডাক দিয়েছেন। সম্প্রতি আচমকা ঝড়ে […]

সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে ওটিটি-তে মুক্তি পাচ্ছে তাঁর ১৬ টি ব্লকবাস্টার চলচ্চিত্র

তাই এবার সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষ্যে নবরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট ছবি।

দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসের ১০ কোটি টাকার ১১ টি সম্পত্তি চার্জশিটে সংযুক্ত ইডির

নিজস্ব প্রতিনিধি: রেশন বন্টন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসের এবং তার ১ টি ফরেক্স ট্রেডিং কোম্পানির বিরুদ্ধে চার্জ শিট পেশ করল ইডি(ED) । বিশ্বজিৎ দাসকে গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ৮৭ পাতার চার্জ শিট পেশ করা হল , সঙ্গে ১১৫০ পাতার নথি পেশ করা হল । ২০১৪ থেকে ২০১৫ – ২০২৪ এর এই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের ৩৫০ […]

ইভিএম নিয়ে RTI-এর জবাব না দেওয়ায় নির্বাচন কমিশনকে তুলোধনা তথ্য কমিশনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের জমানায় জাতীয় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ক্রমশই তলানিতে পৌঁছেছে। ‘সন্দেহজনক’ হয়ে উঠছে ইভিএম ও ভিভিপ্যাটের ভূমিকা। এবার ‘সন্দেহজনক’ ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে তথ্য জানার অধিকার আইনে দায়ের করা আবেদনের জবাব না দেওয়ায় নির্বাচন কমিশনকে তুলোধনা করল তথ্য কমিশন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকায় এতটাই চটেছে তথ্য কমিশন […]

0:00