Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বসত ভিটে দখলকে কেন্দ্র করে উতপ্ত মালদহের চাঁচল

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: হাসুয়া উচিয়ে তারা, বসত ভিটে দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ। লাঠিসোটা ও এলোপাথাড়ি হামলায় উভয় পক্ষের জখম ৭ জন।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় তেতে উঠে মালদহের চাঁচল থানার সূতি(Suti) এলাকা। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সূতি এলাকার বাসিন্দা আঞ্জুরা বিবি ও সাফি চৌধুরীর জমি বিবাদ দীর্ঘদিনের। গতকাল রাতে আঞ্জুরার ভিটায় জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে সাফি চৌধুরী ও সাতানু চৌধুরী বলে অভিযোগ। ঘটনায় সাফি ও সাতানু হাসুয়া নিয়ে আঞ্জুরা বিবি সহ তার স্বামী ও ছেলের উপর চড়াও হয়। হাসুয়ার এলোপাথাড়ি কোপে গুরুতর ভাবে যখম হন আঞ্জুরা বিবি সহ তার ছেলে ও স্বামী। গ্রামবাসীরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে চাঁচল(Chachal) সূপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

অন্য দিকে পাল্টা সাতানু এবং সফিক চৌধুরীর পরিবারকে মারধর ও অভিযোগ উঠেছে আঞ্জুরা বিবি সহ তার পরিবারের বিরুদ্ধে। ঘটনায় সাফি ও সাতানু চৌধুরীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে তাদের, গুরুতর জখম অবস্থায় দুই পক্ষই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরেই দুই পক্ষই চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের (Malda)চাঁচল থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00