Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বসত ভিটে দখলকে কেন্দ্র করে উতপ্ত মালদহের চাঁচল

নিজস্ব প্রতিনিধি, মালদা: হাসুয়া উচিয়ে তারা, বসত ভিটে দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ। লাঠিসোটা ও এলোপাথাড়ি হামলায় উভয় পক্ষের জখম ৭ জন।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় তেতে উঠে মালদহের চাঁচল থানার সূতি(Suti) এলাকা। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে […]

দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি এবার শুরু হলো দুয়ারে থানা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: দুয়ারের থানা শুনে চমকে গেলেন । কিন্তু এটাই সত্যি। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার শিবির।দুয়ারে সরকার শিবিরে যেমন ঠিক তেমনি দুয়ারে থানা(Duyarea Police Station) হল আরো একটি জনকল্যাণমূলক উদ্যোগ। ।মালদার মানিকচক থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি হল বুধবার গোপালপুর অঞ্চলের বালুটোলার সহবাত টোলা এলাকায়। মানিকচক থানার এএসআই পীযুষ মন্ডল জানান, […]

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে ‘পদ্ম’ পুরস্কার গ্রহণ করলেন রবিনা ও কীরাভানি

এই উপলক্ষে আমার বাবা-মা এবং কবিতাপু সিথান্না গারু থেকে কুপ্পালা বুলিস্বামী নাইডু গারু, আমার সমস্ত পরামর্শদাতাদের জন্য ধন্যবাদ জানাই

মহানন্দা নদী তীরের পাড় বোল্ডার দিয়ে বাঁধানোর কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি,মালতীপুর: ভোটের মুখে বড়সড় দাবি পূরণ হল এলাকাবাসীর।দীর্ঘদিনের দাবি পূরণে খুশি দুই বিধানসভার মানুষ।নদী ভাঙন রোধে উদ্যোগী হল রাজ্য সরকার।কয়েক হাজার বাসিন্দার কথা ভেবে মহানন্দা নদী তীরের পাড় বাঁধানোর কাজ শুরু হচ্ছে।বুধবার আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস করলেন রাজ্যের উন্নয়ন,জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।মালদার(Malda) মালতীপুর ও চাঁচল বিধানসভার সীমান্ত পাড় দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা […]

বালুরঘাটে ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির উন্মোচন

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি উন্মোচন হলো বালুরঘাটে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানা মোড়ে পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলাশাসক(DM) বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পৌরসভার(Balurghat Municipality) চেয়ারম্যান অশোক মিত্র মূর্তি উন্মোচন করেন। বালুরঘাট পৌরসভার(Balurghat Municipality) চেয়ারম্যান অশোক মিত্র জানান, পঞ্চানন বর্মা ট্রাস্টের পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার […]

বালুরঘাট স্টেশনে কুড়মিদের ‘রেল রোকো’ কর্মসূচি,৮১ টি ট্রেন বাতিল

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট : কুড়মি সমাজের মানুষদের এসটি সম্প্রদায়ভুক্ত করা সহ একাধিক দাবিতে সরব কুড়মিরা। একাধিক দাবিতে রাজ্য জুড়ে কুড়মিরা রেল রোকো কর্মসূচি নেয় ৷ এদিন কুড়মিদের  রেল রোকো কর্মসূচির দরুন মোট ৮১ টি ট্রেন বাতিল হয়।বালুরঘাট স্টেশনে নাচতে নাচতে রেলে রোকো কর্মসূচি পালন করল কুড়মি সমাজ উন্নয়ন সমিতি। বুধবার বিকেলে বালুরঘাট স্টেশনে রেল রোকো(Rail Roko) […]

HERO IPL-2023-আকাশদীপের প্রশংসায় সৌরাশিস

নিজস্ব সংবাদদাতা :  ২০২৩-এর আইপিএল-এ বাংলার বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারও আছেন। তাঁদের অন্যতম হলেন আকাশদীপ। বাংলার তরুণ বোলারকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বাংলার বোলিং কোচ সৌরাশিস লাহিড়ি। ফোনে সৌরাশিসদার কাছে আকাশদীপ সম্বন্ধে জানতে চাইলে, বাংলার বোলিং কোচ বলেন, আকাশদীপ এই মুহূর্তে যে কজন প্রতিভাবান ক্রিকেটার আছেন তাঁদের মধ্যে অন্যতম বলেই আমার মনে হয়। […]

HERO IPL-2023-ডুপ্লেসিদের বিপক্ষে ভালো লড়াই-এর আশ্বাস চন্দ্রকান্তের

নিজস্ব সংবাদদাতা:  আগামী বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ। যেখানে কলকাতা নাইট রাইডার্স লড়াই করবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মলনে উপস্থিত কলকাতা নাইট রাইডার্স দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেই সাংবাদিক সম্মলনে নাইট কোচ বলেন আমার দল এই মুহূর্তে ছন্দে আছে। […]

জাতীয় যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হলেন হাওড়ার সনত পাখিরা

নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া: ৪৭ তম জাতীয় যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হলেন হাওড়া জেলার উলুবেড়িয়া(Uluberia) ১ নম্বর ব্লকের অন্তর্গত হাটগাছা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা সনত পাখিরা। রাজস্থানের পালির লাখোটিয়া গার্ডেনে ২৫থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে যোগাসনের জাতীয় প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানেই চ্যাম্পিয়ন হন সনত। সাধারণ জেলে পরিবারের সদস্য সনত। তাঁর পিতা শ্রীমন্ত পাখিরা জীবিকা […]

ধোনি-ঝুলনদের সঙ্গে এমসিসি-র নতুন সদস্য হলেন মুর্তাজা

নিজস্ব সংবাদদাতা:  এমসিসি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও ঝুলন গোস্বামীদের পাশে নিজের নামটা লিখিয়ে ফেললেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলতি বছরে ক্রিকেটের আইন তৈরি কারক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জন ক্রিকেটারকে। সেই তালিকায় স্থান পেয়েছেন ৮টি টেস্ট খেলা দেশের প্রাক্তন খেলোয়াড়রা। তালিকায় আছেন ইংল্যান্ড ও ভারতের […]

বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে গুঁড়িয়ে দিল আবগারি দফতর

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করল অবগারি দফতর। বুধবার বহরমপুর অবগারি দফতরের অফিসার বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার (Baharampur P.S.)কাঠালিয়া এলাকায় অবৈধ চোলাই মদের ভাটিতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৮০-৯০ লিটার চোলাই মদ ও ৬০০ – ৭০০ টাকার চোলাই মদ তৈরীর […]

0:00