Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জীবন যুদ্ধে লড়াইয়ে নতুন নজির গড়ল সুন্দরবনের সুভাষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসে এমএ বিএড পাস করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক। নাম সুভাষচন্দ্র দাস। এ এক অন্য সুভাস। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি। সেজন্য জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তার জুতো সেলাই(Shoe Repair) আজকের থেকে নয়, পড়াশোনার খরচ চালাতে এক সময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতা সেলাই থেকে জুতো পালিশ করতেন। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি।

এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ, বিএড(M .A. B.Ed) পাস করা সুভাষচন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান।উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের(Sundarban) গোবিন্দকাটি গ্রামে বসবাস তার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাস করে সুভাষ। পড়াশোনার সময়, কলেজ এর জীবনটি ও তার ভালো ছিল না। পড়াশোনা সূত্রে বারাসতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

কিন্তু পড়াশোনার খরচ চালাতে তাকে জুতা সেলাই, জুতো পালিশ করতে হত। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন। তারপরে বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। সুভাস জানায়, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে। আইনি জটে আটকে নিয়োগ। তবে পুজোর আগে সেই জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষায় নতুন ভোরের আলো দেখতে চান এযুগের সুভাষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00